Monday, May 18, 2026

কাকদ্বীপে বিজেপির অভিনন্দন যাত্রায় ব্যাপক সাড়া

Date:

Share post:

শনিবার কাকদ্বীপে বিজেপির অভিনন্দন যাত্রায় জনস্রোত। যার পিছনে ছিল রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পরিকল্পনা ও উদ্যোগ। কাকদ্বীপের নতুন রাস্তার মোড় থেকে বাসন্তী ময়দান অবধি সিএএ-র সমর্থনে বিশাল মিছিল বের হয়। মিছিলে হাজার-হাজার বিজেপি কর্মী ও সমর্থকের সাথে মতুয়া সম্প্রদায়ের প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন। মতুয়াদের এলাকার সম্পাদক সহদেব দাসের নেতৃত্বে তাঁরা এই মিছিলে পায়ে পায়ে হাঁটেন। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের সাধারণ সম্পাদক রাজু ব্যানার্জি, রাজ্যের সহ সভাপতি বাদশা আলম , রাজ্য নেতা অভিজিৎ দাস(ববি),জেলা সভাপতি দীপঙ্কর জানা সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে বাসন্তী ময়দানে জনসভা হয়।
সভামঞ্চে সিপিএম ও তৃণমূল থেকে আগত কয়েকশ ব্যক্তি যোগ দেন। মিছিল উপলক্ষ্যে সাধারণ মানুষের উৎসাহ ছিল নজর কাড়ার মতো।

আরও পড়ুন-হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ভিতরে আটকে থাকার আশঙ্কা

Related articles

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে যতদূর যেতে হয় যাব: কড়া বার্তা পুলিশমন্ত্রী শুভেন্দুর

বাংলায় পাথরবাজি চলবে না, পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব। রবিবার পার্কসার্কাসে অশান্তির পরে...

অভিষেকের চিঠি নাকচ, বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে জট

বিরোধী দলনেতা পদ নিয়ে বিধানসভায় বেনজির জট। শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay) বিরোধী নেতা বলে তৃণমূলের তরফে সর্বভারতীয় সাধারণ...

ISL: এগিয়ে ইস্টবেঙ্গল, আশা আছে বাগানেরও, জানুন খেতাব জয়ের সমীকরণ

ডার্বিতেও আইএসএল(ISL) খেতাবের ফয়সালা হয়নি, ইস্টবেঙ্গল(East Bengal) জয়ের দৌড়ে এগিয়ে থাকলেও আশা শেষ হয়ে যায়নি মোহনবাগানেরও (Mohun bagan)...

সপ্তম বেতন কমিশনের অনুমোদন, ধর্মীয় শ্রেণিবিন্যাস অনুযায়ী সহায়তামূলক প্রকল্পগুলি বন্ধ: জানালেন অগ্নিমিত্রা

রাজ্যের মন্ত্রিসভায় সপ্তম বেতন কমিশনের (7th Pay Commission) নীতিগত অনুমোদন। সোমবার মন্ত্রিসভার বৈঠকের (Cabinet Meeting) পরে সাংবাদিক বৈঠক...