Saturday, May 2, 2026

বুথ ফেরত সমীক্ষা ডাহা ফেল? বিজেপির আসন সংখ্যা জানিয়ে দিলেন মনোজ তিওয়ারি

Date:

Share post:

সব এক্সিট পোলের একই রিপোর্ট। এবারও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে বসতে চলেছেন আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল। প্রক্রিয়া শেষ হতেই একাধিক সংস্থার এক্সিট পোলে এমনই ইঙ্গিত। যা ওপিনিয়ন পেলেও উঠে এসেছিল।

যদিও বুথ ফেরত সমীক্ষাকে গুরুত্ব দিতে নারাজ দিল্লি বিজেপির শীর্ষ নেতা মনোজ তিওয়ারি। তাঁর কথায়, “এই সব সমীক্ষা ভিত্তিহীন। কোনওটাই ঠিক বলে প্রমাণিত হবে না। ১১ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ্যে এলে দেখা যাবে ক9 মপক্ষে ৪৮টি আসন নিয়ে দিল্লির ক্ষমতা দখল করবে বিজেপি।

এদিন বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে আসার পরই একটি টুইট করেন মনোজ তিওয়ারি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও যদি এবার দিল্লিতে ক্ষমতা দখল করে বিজেপি, তাহলে মুখ্যমন্ত্রী হবেন মনোজ। এদিন জোর গলায় মনোজ তিওয়ারি দাবি করেন, “এই সমস্ত এক্সিট পোল ভুল প্রমাণিত হবে। আমার করা এই টুইট মিলিয়ে নেবেন। বিজেপি দিল্লিতে ৪৮ আসন নিয়ে সরকার গঠন করবে। তখন দয়া করে ইভিএমকে দোষ দেওয়ার বাহানা এখন থেকে খোঁজা শুরু করবেন না।”

তবে মনাস্তেরি যাই বলুন না কেন বিজেপি নেতৃত্ব কিন্তু বোঝা গেছে বুথ ফেরত সমীক্ষায় এবার দিল্লী বিধানসভা নির্বাচনের ভবিতব্য। তাই দিল্লি দখলের স্বপ্নও এবারও অধরাই থেকে যাচ্ছে মোদি-অমিত শাহদের।

Related articles

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...