Tuesday, March 24, 2026

রাজস্থানের স্পিকারের CAA মন্তব্যে মুখ পুড়ল কংগ্রেস সরকারেরই

Date:

Share post:

রাজস্থানের কংগ্রেস সরকারের মুখ পুড়ল খোদ স্পিকারের কথাতেই। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাবিকে সটান নস্যাৎ করে দিলেন স্পিকার সিপি যোশী। ঘটনাচক্রে এই যোশী কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হিসাবেই স্বীকৃত।

রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট নাগরিকত্ব ইস্যুতে দলের লাইন মেনেই বলেছিলেন, এই রাজ্যে সিএএ বা এনআরসি কিছুই লাগু হবে না। মানুষের স্বার্থে আমরা সিএএ করতে দেব না রাজস্থানে। মুখ্যমন্ত্রী গেহলটের এই দাবিকেই প্রকাশ্যে খারিজ করেছেন রাজস্থানের স্পিকার যোশি। একটি কলেজের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে স্পিকার বলেছেন, সিএএ রাজস্থানেও লাগু হবে। কারণ এটি কেন্দ্রীয় আইন। এই আইন আটকানোর ক্ষমতা কোনও রাজ্য সরকারের নেই। প্রসঙ্গত এর আগে কংগ্রেসের দুই আইনজীবী নেতা কপিল সিবল ও সলমন খুরশিদও মন্তব্য করেছিলেন, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ আটকানোর সাংবিধানিক এক্তিয়ারই নেই কোনও রাজ্যে। উপরন্তু আইন প্রয়োগে বাধা দেওয়াটাও অসাংবিধানিক কাজ। এবার সেই একই কথা বলে রাজস্থানের কংগ্রেস সরকারের প্রচারের ফানুস ফুটো করে দিলেন স্বয়ং স্পিকার। ফের প্রমাণ হল সিএএ নিয়ে অধিকাংশ বিরোধী দলের গরম গরম হুমকির সঙ্গে অন্তত বাস্তবের কোনও সম্পর্ক নেই।

Related articles

পরকীয়ার জের! পার্লারে প্রেমিকাকে খুন করে আত্মঘাতী কাশ্মীরী যুবক

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বিউটি পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুনের পর আত্মঘাতী যুবক। দক্ষিণ কলকাতার গড়িয়ায় (Garia) দিনদুপুরে এই...

পাথরপ্রতিমায় ‘৫ প্রতিজ্ঞা’, তৃণমূলের জয়ের ব্যবধানের টার্গেট বাঁধলেন অভিষেক  

কী কী উন্নয়নমূলক কাজ করেছে তৃণমূল সরকার, ভোটে জিতে ক্ষমতায় এসে আর কী কী কাজ করবে- ২৬-এর নির্বাচনের...

জেলা নিয়ে বৈঠকে সভাপতি নীতীন নবীন, সেই জেলার বিজেপি কর্মীরা কলকাতায় বিক্ষোভে!

রাজনৈতিক দ্বিচারিতা করতে গিয়ে বঙ্গ বিজেপি বিধানসভা নির্বাচনের আগে কার্যত রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে। গোটা বাংলা জয় করে...

ভোটে গাড়ি চাওয়া: আইন মেনেই কাজ ট্রাফিক পুলিশের, স্যোশাল মিডিয়ায় হাওয়া গরম করার চেষ্টা অরিত্রর

ভোটের জন্য গাড়ি চাওয়া নিয়ে নেট মাধ্যমে হাওয়া গরম করার চেষ্টা অরিত্র দত্ত বণিকের (Aritra Dutta Banik)। একতরফা...