Friday, April 3, 2026

ফের মুকুলকে জিজ্ঞাসাবাদ

Date:

Share post:

ফের প্রতারণা মামলায় কালীঘাট থানায় জিজ্ঞাসাবাদ বিজেপি নেতা মুকুল রায়কে। সোমবার সকাল ১১.১৫ মিনিট নাগাদ তিনি কালীঘাট থানায় আসেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে অফিসাররা। গত বছরের ফেব্রুয়ারি মাসে আলিপুর আদালতে এক তৃণমূল ছাত্রনেতা জানান, তাঁকে অজানা নম্বর থেকে ফোন করে মুকুল রায়ের নাম করে টাকা দিতে বলা হয়। আলিপুর আদালতের নির্দেশে কালীঘাট থানায় ওই অপরিচিত ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, ভয় দেখানো, ষড়যন্ত্র ও প্ররোচনা মামলা হয়। তারপরেই তদন্ত শুরু হয়। সেই মামলাতেই কালীঘাট থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ। এর আগে আর একবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় কালীঘাট থানায়।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...