Friday, June 19, 2026

চিনে নিখোঁজ করোনা নিয়ে খবর জানানো সাংবাদিক

Date:

Share post:

চিনে করোনাভাইরাসের প্রথম সতর্কবাণী দেওয়া লি ওয়েনলিয়াং নামে চিকিৎসকের মৃত্যুর পরে রহস্যজনক ভাবে নিখোঁজ সাংবাদিক চেন কুইশি। মুখে খুলুপ তাঁর সঙ্গী ফ্যাং বিনেরও। এই দুজন কোনও সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত না হলেও, করোনার পরিস্থিতি নিয়ে বিশ্বকে জানাচ্ছিলেন। চিনের উহান থেকে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। মৃতের সংখ্যা ছাড়িয়ে সাস-এর মহামারীকেও। করোনার আঁতুড়ঘর উহান শহর কড়া নিষেধাজ্ঞার ঘেরাটোপে বন্দি। কিন্তু সেখানে ঠিক কী ঘটছে, তা বাকি বিশ্বকে স্যোশাল মিডিয়ার মাধ্যমে জানাচ্ছিলেন চেন ও ফ্যাং। তাঁদের ‘সিটিজেন জার্নালিস্ট’ বলে হচ্ছে। কিন্তু, গত ২০ ঘণ্টার বেশি সময় ধরে চেন নিখোঁজ। ফ্যাংও চুপচাপ। শুধু গত শুক্রবার তিনি একটি ভিডিও পোস্ট করেন। একটি হাসপাতালে দেহের ছবি তুল গেলে তাঁকে আটক করে প্রশাসন। বিশ্ব জুড়ে স্যোশাল মিডিয়ায় এই ঘটনার প্রতিবাদ জানানো হলে ফ্যাংকে ছেড়ে দেওয়া হয়।
বুধবার, চিনে ইন্টারনেটের উপরে নজর রাখার জন্য একটি সংস্থা আছে। দেশের তিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো, টেনসেন্টসউইচ্যাট ও বাইট ড্যান্সেস ডোয়েইনের উপরে তারা নজরদারি চালাচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকটি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে তারা।
চিন প্রশাসন যে হানা দিতে পারে, এমন ইঙ্গিত দিয়ে রোষের মুখে পড়েছিলেন উহানের চিকিৎসক কলি ওয়েংলিয়ান। পরে করোনায় মৃত্যু হয় তাঁরই। সেই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিখোঁজ হয়ে গেলেন ‘সিটিজেন জার্নালিস্ট’ চেন কুইশি। নীরব তাঁর সঙ্গী ফ্যাং বিন।
খোঁজাখুঁজির পরে চেনের পরিবার জানতে পারে, তাঁর কোয়ারেন্টাইন করা হয়েছে। কিন্তু কোথায় রয়েছেন চেন সে বিষয়ে কিছুই জানায়নি প্রশাসন। চেনের আত্মীয়দের অভিযোগ, কোয়ারেন্টাইনের নাম করে তাঁকে আটক করে রাখা হয়েছে।

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...