Tuesday, June 23, 2026

১৬৮ ঘণ্টা লড়াই থামল, মৃত্যু হল অধ্যাপিকা তরুণীর

Date:

Share post:

থেমে গেল ১৬৮ ঘণ্টার লড়াই। মৃত্যু হল ২৪ বছরের অধ্যাপিকা তরুণীর। অমানুষিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষে মারা গেলেন তরুণী অধ্যাপিকা। পোড়ার যন্ত্রণা তাঁকে ক্রমশ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, সোমবার সকাল ৬টা নাগাদ মারা যান তরুণী।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে ৩ ফ্রেব্রুয়ারি। ওই ২৪ বছর বয়সী তরুণী মহারাষ্ট্রের ওয়ার্ধার একটি কলেজে পার্ট টাইম লেকচারার ছিলেন। বাড়ি থেকে কলেজে আসার সময় ঘটনাটি ঘটে তাঁর সঙ্গে। বাস থেকে নামার সময় বাইকে করে তাঁর সামনে এসে দাঁড়ায় এক যুবক। ওই যুবককে তিনি চিনতেন। তাঁর গ্রামের ছেলে। ওই তরুণীকে বেশ কয়েকবার প্রেম নিবেদন করেও সাড়া পাননি ওই যুবক। তার জেরেই বাস থেকে নামার সময় তাঁর গায়ে পেট্রোল ছড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় ওই যুবক। রাস্তার ওপরেই দাউ দাউ করে জ্বলতে থাকে তরুণী। বাইক নিয়ে পালায় ওই দুষ্কৃতী। রাস্তার ওপরেই তরুণীর দেহের ৯০ শতাংশ পুড়ে যায়। তারপরে হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি।

এমন ঘটনার পর মহারাষ্ট্র জুড়ে মোমবাতি মিছিল, বিক্ষোভ, পথ অবরোধ শুরু হয়। এলাকার লোকেরা চাইছেন, ওই দুষ্কৃতীর বিরুদ্ধে যেন কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা গ্রহণ করা হয়। এই ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে চেয়েছেন ওই যুবকের যেন দ্রুত ও কঠোর শাস্তি হয়।

আরও পড়ুন-দিল্লি বিধানসভায় সবচেয়ে বেশি ভোট পড়েছে মুসলিম মহল্লাগুলিতে !

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...