Tuesday, June 23, 2026

দিল্লি বিধানসভায় সবচেয়ে বেশি ভোট পড়েছে মুসলিম মহল্লাগুলিতে !

Date:

Share post:

দিল্লিতে বিধানসভা ভোটে গতবারের তুলনায় এবার ভোটদানের হার খানিক কমেছে।যদিও সবচেয়ে বেশি ভোট পড়েছে মুসলিম মহল্লাগুলিতে। তারমধ্যে সর্বাধিক ভোট পড়েছে সিলামপুরে।এখানে ৭১.৪ শতাংশ ভোট পড়েছে।গত ডিসেম্বরে এই সীলমপুরেও সিএএ বিরোধী জোরদার আন্দোলন হয়।উত্তরপূর্ব দিল্লির মুস্তফাবাদে রেকর্ড ৭০.৫৫ শতাংশ ভোট পড়েছে।
পুরনো দিল্লির মাটিয়ামহলে ভোটদানের হার ৬৮.৩৬ শতাংশ। সম্প্রতি এই মাটিয়া মহলেই নয়া নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলন দানা বেঁধেছিল। মুসলিম প্রভাবিত আর এক এলাকা সীলমপুরে ভোট পড়েছে ৭১.৪ শতাংশ। ভোটদানের হারে তিনে রয়েছে গোকালপুর। রেকর্ড ৬৯.৭৩ শতাংশ ভোট পড়েছে।নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, দিল্লির বদরপুর, সীমাপুরী এলাকায় যথাক্রমে ৬৫.৪ শতাংশ, ৬৮.০৮ শতাংশ ভোট পড়েছে।শাহদরা এলাকায় ভোট পড়েছে ৬৫.৭৮ শতাংশ। মিঠাই মহল এলাকায় ভোট পড়েছে ৬৮.৩৬ শতাংশ। চাঁদনি চকে ভোট পড়েছে ৬০.৯১ শতাংশ, রাইথালায় ৫৯.৬২ শতাংশ এবং বল্লিমারায় ৫৮.৮৩ শতাংশ।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...