Sunday, May 17, 2026

এ বছরের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ২০১৯-এর থেকে প্রায় ২৫ হাজার কম

Date:

Share post:

গত বেশ কয়েক বছরের তুলনায় এ বছরের মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা কমছে৷ প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী কমতে পারে বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর৷ ২০১৯ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৫০ হাজারের কিছু বেশি। এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১৮ ফেব্রুয়ারি। চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিকে আজ, মঙ্গলবার থেকে চালু হচ্ছে কন্ট্রোল রুম। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে এই কন্ট্রোল রুম৷

মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত বিষয়ে এই কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পারবে স্কুল, অভিভাবক এবং পরীক্ষার্থীরা। ই–মেল আইডি হল:‌ madhyamik.parikshya@gmail.com‌।
ফোন নম্বর হল:‌
০৩৩ ২৩৫৯ ২২৬৪,
০৩৩ ২৩৫৯ ২২৭৪।
এ ছাড়াও সভাপতির সঙ্গে ০৩৩ ২৩২১ ৩০৮৯,
০৩৩ ২৩২১ ৩৮১২ (‌‌ফ্যাক্স)‌‌,
৯০৫১৪১৪১১১ নম্বরে যোগাযোগ করি যাবে৷ সচিবের সঙ্গে যোগাযোগের নম্বর ৯০৫১০৬৮৫৪৮,
উপ সচিব (‌‌পরীক্ষা)‌‌–এর সঙ্গে ০৩৩ ২৩২১ ৩৮৪৪, ০৩৩ ২৩২১ ৩২১৬ (‌‌ফ্যাক্স)‌‌, ৯৯০৩৪২১১৯৯ নম্বরে,
উপ সচিব (‌‌শিক্ষা)-র সঙ্গে ৭০০১৩৪৫৩২১ এবং সহ সচিবের সঙ্গে ৯৮৭৪৪৯৯৮২০ নম্বরে যোগাযোগ করা যাবে। ‌‌

গত বছর মাধ্যমিক পরীক্ষার সময় মোবাইলের হোয়াটস অ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র পরীক্ষাকেন্দ্রের বাইরে বেরিয়ে আসার অভিযোগ ওঠে। তাই চলতি বছরের সিদ্ধান্ত, শুধু মোবাইল নয়, স্মার্ট ঘড়ি পরে বা নিয়েও পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন না কোনও শিক্ষক এবং শিক্ষাকর্মী। পর্ষদের এই সিদ্ধান্ত অনুমোদন করেছে স্কুলশিক্ষা দফতর। পর্ষদের মতে, স্মার্ট ঘড়ি মোবাইল ফোনেরই সমতুল। তাই যে কারণে মোবাইল নিয়ে ঢোকা নিষিদ্ধ, সেই একই কারণে স্মার্ট ঘড়ি পরে আসতেও নিষেধ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি–সহ কোনওরকম বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে যাওয়া নিষিদ্ধ। এসব নিয়ে গেলে সেগুলি স্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হবে এবং পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলও হতে পারে।

আরও পড়ুন-ট্যাম্পার-প্রুফ চিপ নেই কোনও মেশিনে, নতুন বাহানা শুরু কংগ্রেসের

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...