Thursday, May 14, 2026

“পরাজয়ে হতাশ হই না”, গণনার ট্রেণ্ড দেখেই বিজেপি দফতরে পোস্টার

Date:

Share post:

দিল্লির শোচনীয় হার কার্যত মেনেই নিলো মোদি-শাহের দল৷

দিল্লিতে যখন ‘ম্যাজিক-সংখ্যা’ ছুঁতে চলেছে আম আদমি পার্টি তখনই দেখা গেলো দিল্লির বিজেপি দফতরের সামনে পড়েছে অমিত শাহের ছবি সহ পোস্টার পোস্টারে লেখা, “আমরা হেরে গিয়েও হতাশ হয়ে পড়ি না” দিল্লিতে ক্ষমতায় ফেরার খুব কাছে চলে এসেছে আম আদমি পার্টি৷ বুথ ফেরত সমীক্ষায় আভাস ছিল যে দিল্লিতে AAP ফের নির্বাচনে জিতে হ্যাটট্রিক করতে চলেছে৷ সেই পূর্বাভাসকে সত্যি করেই প্রাথমিক গণনায় সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে আম আদমি পার্টি৷

এদিন কিছুক্ষন আগে দেখা যায়, দিল্লির বিজেপি কার্যালয়ে একটি ফ্লেক্স দেওয়া হয়েছে, যাতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বড় ছবি এবং পাশে লেখা, “আমরা যেমন জয় পেয়ে অহংকারী হই না, তেমনই পরাজয়েও হতাশও হই না”।

ভোট গণনার আগে বিজেপি নেতারা আত্মবিশ্বাসী ছিলেন যে তাঁদের দল দিল্লিতে সরকার গঠন করতে সক্ষম হবে। গণনা যতই এগিয়েছে, ততই দেখা গেছে গেরুয়া ক্রমশই ফিকে হচ্ছে। গণনার শুরু থেকেই কেজরিওয়ালের আম আদমি পার্টির রথ ছুটছে৷ এদিকে আম আদমি পার্টির জয়ের খবর ছড়িয়ে পড়তেই দলের কার্যালয়ের সামনে ভিড় বাড়ছে। এই ভিড়ের কারণে দিল্লি পুলিশ আম আদমি পার্টির অফিস থেকে আইটিওর দিকে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে।

আরও পড়ুন-জেল থেকে নিখোঁজ হার্দিক প্যাটেল! উদ্বিগ্ন গোটা দেশ

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...