Saturday, February 7, 2026

ফের ভিডিও বার্তায় দেশে ফেরানোর আর্জি বাংলার ছেলের

Date:

Share post:

ভিডিও বার্তার মাধ্যমে দেশে ফেরানোর আবেদন জানালেন জাহাজে আটকে থাকা ভারতীয় বিনয়কুমার সরকার। ৫ ফেব্রুয়ারি থেকে ইয়োকোহামায় করোনা আক্রান্তদের সঙ্গে জাহাজে রয়েছেন তিনি। এর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েও কোনও লাভ হয়নি। এবার তিনি ভিডিও বার্তায় রাষ্ট্রপুঞ্জ কাছে আবেদন জানিয়েছেন। তাঁর সঙ্গে ওই জাহাজে আরও ৫ ভারতীয় আটকে রয়েছেন বলে খবর।
উত্তরবঙ্গের বাসিন্দা বিনয় ভিডিও বার্তায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী যেভাবেই হোক আমাদের দ্রুত উদ্ধার করুন। কিছু হয়ে গেলে, তখন আর উদ্ধার করে কোনও লাভ হবে না।’’ ওই জাহাজে প্রায় ৬২ জন ইতিমধ্যে করোনাভাইরাসে আক্রান্তয জাহাজে থাকা ভারতীয়দের স্বাস্থ্য পরীক্ষা করা হয়নি।
প্রিন্সেস ডায়মন্ড জাহাজে কর্মরত বিনয়। তিন বছর আগে গোয়ায় লেখাপড়া শেষ করে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। কর্মসূত্রে বর্তমানে জাপানে থাকেন তিনি। জাহাজে হংকং থেকে টোকিও ফিরছিলেন তিনি। করোনার আতঙ্ক ছড়িয়ে পড়ায় ইয়োকোহামায় জাহাজটি আটকে দেওয়া হয়। ওই ভিডিওতে বিনয় জানিয়েছেন, জাহাজে ক্রু ও যাত্রী সমেত মোট ১৬০ জন রয়েছেন। তার মধ্যে ৬২জন ইতিমধ্যে করোনা আক্রান্ত। এনিয়ে ফেসবুকেও একটি পোস্ট করেন তিনি।
করোনাভাইরাস চিনে কমপক্ষে এক হাজার মানুষের প্রাণ কেড়েছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সারা বিশ্বে ছড়িয়েছে আতঙ্ক। এই অবস্থার সমাধান সূত্র বার করতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক থেকে বিজ্ঞানীরা।

spot_img

Related articles

এখনই সিনিয়র দলে সুযোগ পাবেন না বৈভব, নেপথ্যে আইসিসির নিয়ম

ঘরোয়া ক্রিকেট, আইপিএলে নজর কাড়ার পর যুব বিশ্বকাপের মঞ্চেও নিজের জাত চিনিয়েছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। অনূর্ধ্ব ১৯...

পাকিস্তানে মসজিদে হামলা ISIS-এর: দায় স্বীকার, স্বস্তি ভারতের

পাকিস্তানে কোনও দুর্ঘটনা ঘটলে তা ভারতের উপর দায় চাপিয়ে দেওয়ার রীতি শাহবাজ শরিফ সরকার নিয়েছে। রাজধানী ইসলামাবাদেই আত্মঘাতী...

গগন-সীতার জোয়ার ভাঁটা

কুণাল ঘোষ চন্দন সেনের 'দায়বদ্ধ'কে যেভাবে ফিরিয়ে আনল 'বাংলা অপেরা', তারিফ করার মত। ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে পঞ্চাশতম শো-টি দেখলাম।...

SIR হয়রানি মধ্যপ্রদেশে: গরীব বলে তালিকায় ‘মৃত’ মা-ছেলে! নথি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি

আসলে গরীব অসহায় মানুষ নাম বাদ দেওয়ার চক্রান্ত যে গোটা দেশে এসআইআর করে চালাচ্ছে বিজেপি ও নির্বাচন কমিশন,...