Friday, May 15, 2026

কাল থেকে শীত-শীত কাটবে

Date:

Share post:

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ। তবু ঠাণ্ডার আমেজ। তবে শীত আজ, বুধবারের পর থেকে কমবে। কাল, বৃহস্পতিবার দুপুর থেকে তাপমাত্রা চড়চড় করে বাড়বে। তবে গোটা রাজ্যে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই, জানাচ্ছে আবহাওয়া দফতর। বুধবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে জেলায় বিশেষত বাঁকুড়া, দুই বর্ধমান, পুরুলিয়া, বীরভূমের বহু জায়গায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।পশ্চিমী ঝনঝা কাশ্মীরে প্রবেশ করায় তুষারপাত হতে পারে। বৃষ্টি হতে পারে জম্মু-কাশ্মীর ও হিমাচলে। শৈত্য প্রবাহ চলবে ওড়িশা, মধ্যপ্রদেশে। দিল্লি সহ উত্তর-পশ্চিমের রাজ্যগুলিতে তাপমাত্রা বাড়বে কয়েক দিনের মধ্যেই। আর এই রাজ্যে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...