Sunday, April 26, 2026

রাজধানীতে নোটার থেকেও কম ভোট বামেদের

Date:

Share post:

দিল্লি বিধানসভা নির্বাচনে ঝাড়ুর ঝড়ে যে শুধু বিজেপি-ই কুপকাৎ তাই নয়, খাতা খুলতে পারেন কংগ্রেসও। একই সঙ্গে জেডিইড, বিএসপি, এনসিপি-রও ভরাডুবি। কিন্তু সিপিএম-সিপিআইয়ের হাল বোধহয় সবচেয়ে শোচনীয়। নোটার থেকেও কম ভোট পেয়েছে সিপিআই. সিপিআইএম। যেখান নোটায় ভোট পড়েছে দশমিক চার ছয় (.৪৬) শতাংশ, সেখানে সিপিআই পেয়েছে দশমিক শূন্য দুই (.০২) শতাংশ। আর কম ভোট পাওয়ার নিরিখে তাকেও টপকে গিয়েছে তার জোট সঙ্গী সিপিআইএম। তাদের ঝুলিতে পড়েছে মাত্র দশমিক শূন্য ১ (.০১) শতাংশ।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেলে হামলা, বাম ছাত্র সংসদের নেত্রী ঐশী ঘোষের মাথায় ১৬টি সেলাই নিয়ে সাংবাদিক বৈঠক, কানহাইয়া কুমারের জ্বালাময়ী বক্তৃতা-এই সবকিছু সংবাদ শিরোনাম এলেও, তার বিন্দুমাত্র ছাপ পড়েনি ইভিএমে। এ নিয়ে একেজি ভবনের অন্দরে কাটাছেড়া চললেও, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জয়ের জন্য আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালকে টুইটে অভিনন্দন জানান। বিজেপি-র হিংসাসূলক ও বিভেদের রাজনীতিকে প্রত্যাখ্যান করেন জন্য তিনি অভিনন্দন জানান দিল্লিবাসীকেও।

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...