Saturday, June 27, 2026

বিবাহ বহির্ভূত সম্পর্কে এ কী হল বধূর!

Date:

Share post:

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে চরম পরিণতি। অভিযোগ, বয়সে ছোট এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বধূ। ঘর থেকে বার করে খুন করে প্রেমিকাকে খুন করলেন যুবক। তারপরে তিনিও আত্মঘাতী হন বলে অভিযোগ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের ভাতারে।
অভিযোগ, ভাতারের খেড়ুর গ্রামের পালপাড়ার বাসিন্দা ২৪ বছরের জয়ন্ত সিংয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন পম্পা রায়। পাশের গ্রাম ছাদনি পশ্চিমপাড়ার বাসিন্দা ৩৫ বছর বয়সী পম্পা রায়ের এক ছেলে ও এক মেয়ে আছে। সূত্রের খবর, এই সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে টানাপোড়েন চলছিল দুজনের মধ্যে। জয়ন্ত সিংয়ের সঙ্গে সম্পর্ক আর টিকিয়ে রাখতে চাইছিলেন না পম্পা রায়। অভিযোগ, সোমবার সন্ধেয় তাঁকে বাড়ির বাইরে ডেকে নিয়ে যান জয়ন্ত। এরপরই পম্পাকে শ্বাসরোধ করে খুনে করে বাড়ির পাশের পুকুরে ফেলে দেন। তারপর নিজেও আত্মঘাতী হন জয়ন্ত। মঙ্গলবার, সকালে পুকুরে পম্পা রায়ের দেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। অন্যদিকে, বাড়ির ভিতর থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় জয়ন্ত সিংয়ের ঝুলন্ত দেহ। ঘটনায় তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ।

Related articles

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...