Friday, June 19, 2026

হাফিজ সইদকে সাড়ে ৫ বছর কারাদণ্ডের নির্দেশ পাক আদালতের

Date:

Share post:

জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদকে সাড়ে পাঁচ বছর কারাদণ্ডের আদেশ দিল লাহোরের সন্ত্রাস দমন আদালত। সন্ত্রাসে টাকা জোগান দেওয়ার ২টি মামলায় দোষী সাব্যস্ত করেছে আদালত। ১৫ হাজার টাকা জরিমানাও করেছে আদালত। পাকিস্তানের সন্ত্রাস দমন আইনের ১১ এফ ধারায় তাকে সাজা দিল আদালত। গত ৬ ফেব্রুয়ারি রায়দান স্থগিত রাখে আদালত। বুধবার ওই সাজা ঘোষণা করেন বিচারপতি আরশাদ হুসেন ভাট্টা।

২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের। মুম্বই হামলার প্রধান কারিগর ও লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিয়েছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। সইদকে গৃহবন্দি করেছিল পাক প্রশাসন। হাফিজ সইদের বিরুদ্ধে মোট ২৩টি মামলা রয়েছে। পাকিস্তানের মাটিতে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল সইদ। সন্ত্রাসে টাকার জোগান দেওয়ার জন্য একাধিক সামাজিক সেবা প্রতিষ্ঠান খুলে চাঁদাও তুলছিলেন তিনি। গতবছর ওই দুই মামলায় জঙ্গিদমন আদালতে চার্জশিট পেশ করে পাক পুলিশ। শুনানি শুরু হয় ৩০ নভেম্বর। শেষপর্যন্ত শুনানি শেষ হয় গত ৬ ফেব্রুয়ারি।

আরও পড়ুন-তৃণমূলের ঘুম ছুটিয়ে বাংলায় থাবা বসাতে নামছে এবার কেজরিওয়াল!

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...