Saturday, May 2, 2026

দিল্লি কংগ্রেসে রদবদল

Date:

Share post:

দিল্লি বিধানসভা ভোটে শুধু গোল্লা পাওয়াই নয়, 63 আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে কংগ্রেস প্রার্থীদের। রাহুল গান্ধীর প্রচার করা কেন্দ্রগুলিতেও জামানত খোয়া গেছে কংগ্রেসের। এরপরেই শুরু পারস্পরিক দোষারোপ ও পদত্যাগের হিড়িক। পদত্যাগ করেছেন দিল্লি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা পি সি চাকো ও প্রদেশ কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া। দুজনের পদত্যাগপত্রই গ্রহণ করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। দিল্লি কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শক্তি সিং গোহেলকে। এদিকে রাজ্য ইউনিটের উপর দোষ চাপিয়ে গান্ধী পরিবারকে হারের দায় থেকে বাঁচাতে মাঠে নেমেছেন অভিষেক মনু সিংভির মত কিছু নেতা।

Related articles

ICC Womens T20 WC: ঘোষিত ভারতীয় মহিলা দল, সুযোগ পেলেন কারা? রইল তালিকা

ঘোষিত হল ২০২৬ মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপের( Women’s T20 World Cup 2026) ভারতীয়(India) দল। শনিবার মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর...

ঘুষের টাকা ইঁদুরের পেটে! সরকারি আধিকারিকে জামিন দিল শীর্ষ আদালত

ঘুষের মামলায় বাজেয়াপ্ত করা টাকা নাকি আর নেই। তদন্তকারীদের দাবি সেই টাকা উদরস্থ করেছে মুষিককুল। এমনই অদ্ভুত ব্যাখ্যা...

২৯ কিমি সাঁতরে পার! পক প্রণালী পেরিয়ে বিশ্বরেকর্ড রাঁচির ঈশাঙ্কের

মাত্র সাত বছর বয়সেই অবিশ্বাস্য কীর্তি রাঁচির (Ranchi) ছোট্ট সাঁতারু ঈশাঙ্ক সিং (Swimmer Ishank Singh)। শ্রীলঙ্কা (Srilanka) থেকে...

অভিষেকের মানবিক উদ্যোগে চোখের আলো ফিরে পেল আলিফা-রায়না!

আট মাসের যমজ জন্মান্ধ শিশুকন্যার দৃষ্টি শক্তি ফিরল। সৌজন্যে সেবাশ্রয়। শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করে...