Saturday, May 30, 2026

হাজরার কথা মনে নেই? কম অত্যাচার করেছেন, ঐশী প্রসঙ্গে বামেদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিনি সভা করতে চেয়েছিলেন। অথচ তাঁকে সভা করার অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনুমতি পাননি নিজের বাড়ি দুর্গাপুরেও সভা করার। ফলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। বিষয়টি নিয়ে শুক্রবার বিধানসভাতেও সরব হয়েছিলেন বাম বিধায়করা। কিন্তু তারপরই জবাবে বিধানসভাতেই বামেদের ৩৪ বছর সময়কাল মনে করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর আক্রমণের জবাবে মমতা বলেন, ‘৩৪ বছর কী করেছেন, সব ভুলে গিয়েছেন। হাজরার কথা মনে নেই? কম অত্যাচার করেছেন, আমরা তো সেখানে কিছুই করিনি।’
উল্লেখ্য, হাজরায় তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় আঘাত করেছিলেন লালু আলম। যা নিয়ে দীর্ঘদিন বামেদেরই আক্রমণ শানিয়ে গিয়েছেন। এদিন ফের হাজরায় সেই গণ্ডগোলের প্রসঙ্গ উঠে এল ।এদিন সারদাকাণ্ড নিয়েও সিপিএমকে আক্রমণ শানান তৃণমূলনেত্রী। বলেন, ‘সারদাকাণ্ডে সিবিআই সবাইকে গ্রেফতার করছে। কিন্তু সিপিএমের কোনও নেতাকে তো গ্রেফতার করছে না। কেন? সবাই জানে, বিজেপি সিপিএম একযোগে কাজ করে চলেছে।’ বিজেপি পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গাকেও এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাকে বিহার বা উত্তরপ্রদেশ ভাববেন না। এখানে রক্ত ছড়াতে দেব না। সবাই মিলেমিশে বাংলায় থাকে। সেখানে কেন গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন?’

Related articles

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...