Saturday, June 27, 2026

স্বামী শহিদ হওয়ার পর আর ফোন কাছে রাখেন না রীতা

Date:

Share post:

চারদিকে যখন লাল বেলুন আর লাভ সাইন তখন তাঁর চোখে ভেসে ওঠে স্বামীর রক্তাক্ত দেহ। বেশি দিন নয়, মাত্র একবছর আগে এই দিনেই পুলওয়ামায় জঙ্গি হামলায় মৃত্যু হয় তাঁর স্বামী বাবলু সাঁতরার। যতদিন বেঁচে ছিলেন স্বামীর জন্য বিশেষ রিং টোন সেট করে রেখেছিলেন রীতা সাঁতরা। বাবলু শহিদ হওয়ার পরে নিজের কাছে মোবাইল রাখেন না তিনি। শুক্রবার, উত্তরপাড়ায় বাপের বাড়িতে বসে একথাই বলছিলেন বাবলু সাঁতরার স্ত্রী।
একটা হামলা তছনছ করে দিয়েছে তাঁর জীবন, সংসার। তাই যুদ্ধ নয়, শান্তি চান রীতা। তবে, দেশের উপর যদি আঘাত আসে, তাহলে বুক চিতিয়ে শত্রুর মোকাবিলা করবে জাওয়ানেরা। যেটা তাঁর স্বামী করেছেন। প্রিয়জন হারানোর বেদনা থাকলেও স্বামীর মৃত্যুর পরে কেন্দ্র ও রাজ্য প্রতিশ্রুতি পালন করায় কৃতজ্ঞ তিনি। এখন ছোট্ট মেয়েকে বড় করে তোলাই লক্ষ্য রীতা সাঁতরার।

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...