Monday, May 18, 2026

শপথ নিচ্ছেন কেজরিওয়াল

Date:

Share post:

আর কিছুক্ষণের মধ্যেই তৃতীয়বারের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে শপথ। সঙ্গে শপথ মন্ত্রিসভার সদস্যদেরও। কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন, তাঁর মন্ত্রিসভায় কোনও পরিবর্তন হচ্ছে না। রামলীলায় এর আগের দু’বারই শপথ নিয়েছিলেন কেজরিওয়াল। প্রায় এক লাখ লোক এই ময়দানে ধরলেও কতজন আজ কেজরিওয়ালের শপথে থাকেন সেটাই দেখার। কেজরিওয়াল প্রধানমন্ত্রী ছাড়া আর কোনও রাজনৈতিক নেতাকে আমন্ত্রণ জানাননি। দেখার বিষয় নরেন্দ্র মোদি শপথে হাজির থাকেন কিনা।

Related articles

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...

কালবৈশাখীর তাণ্ডব মুর্শিদাবাদে, বজ্রপাতে মৃত ৬

ঝড়-বৃষ্টি-বজ্রপাত। সোমবার মুর্শিদাবাদের পাঁচ জায়গায় মৃত্যু হল ৬ জনের। একবেলার ঝড়-বৃষ্টিতেই জেলায় বজ্রাঘাতে মারা গেলেন ছয়জন। সোমবার বিকেলে...

টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার সোনা পাপ্পু

জমি জালিয়াতি এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হাতে গ্রেফতার হলেন ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে...

চন্দ্রনাথ খুন উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত! পালাচ্ছিল দিল্লিতে

চন্দ্রনাথ রথ খুন খুনে উত্তরপ্রদেশ থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত। সোমবার বালিয়া এলাকার বাসিন্দা রাজকুমার সিংকে মোজাফফরনগর পুলিশের...