Monday, May 18, 2026

ধর্ষণের চেষ্টার অপরাধে ৭০ বছরের বৃদ্ধের পুরুষাঙ্গ কেটে নিলেন গৃহবধূ

Date:

Share post:

ধর্ষণ করতে গিয়েছিল। কিন্তু কুকর্ম তো করতেই পারলো না। বরং, নিজের পুরুষাঙ্গ হারাতে হল। হ্যাঁ, ধর্ষণের চেষ্টার অপরাধে ৭০ বছরের বৃদ্ধের পুরুষাঙ্গ কেটে নিল এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগণার ক্যানিং থানার অন্তর্গত দাড়িয়া তেঁতুলবেড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা ইউনুস মোল্লা রাতের অন্ধকারে এক গৃহবধুর বাড়িতে দরজা ভেঙে ঢোকে। সেই সময় ওই গৃহবধূ মমিনা লস্কর তাঁর তিন বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছিলেন। এরপর ওই গৃহবধূকে জোর করে ইউনুস মোল্লা ধর্ষণ করতে যায়। সেই সময় গৃহবধূর চিৎকারে পাশের ঘরে থেকে তিনটি ছোট বাচ্চা চলে আসে। এবং তারা মা’কে বাঁচাতে গিয়ে হাতের ধারে যা পায় তাই দিয়ে মারধর করে ওই বৃদ্ধকে।

গৃহবধূ সেই সময় বটি দিয়ে মারলেওই বৃদ্ধের পুরুষঅঙ্গটি কেটে যায়। তারপরেই রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধ ওখান থেকে পালিয়ে যায়। এরপর বৃদ্ধর পরিবার তড়িঘড়ি তাকে নিয়ে যায় ক্যানিং মহকুমা হাসপাতালে। সেখান থেকে চিকিৎসা রেফার করে দেন কলকাতার হাসপাতালে। এই ঘটনায় গৃহবধূ ক্যানিং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন-ব্যস্ত প্রধানমন্ত্রী আসেননি জানিয়ে কেজরি : আপনার ঘরের ছেলে মুখ্যমন্ত্রী হয়ে গেল!

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...