Thursday, June 4, 2026

কারখানা বন্ধ হলে ইপিএফের টাকাও বন্ধ!

Date:

Share post:

মোদি সরকারের আর এক শ্রমিক বিরোধী সিদ্ধান্ত। কর্মচারী বেতন না পেলে ইপিএফেরও দাবি জানাতে পারবে না। নয়া নিয়মে বন্ধ থাকা সংস্থার কর্মীদের আরও দুর্বিষহ পরিস্থিতির মধ্যে ফেলতে পারে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি একটি বেসরকারি সংস্থা ইপিএফ অ্যাপিলেট ট্রাইব্যুনালে মামলা করে। সেই মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি জানান, বন্ধ সংস্থার কর্মীদের ইপিএফের টাকা দেওয়া বাধ্যতামূলক হতে পারে না। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা হয়। তারপরই কেন্দ্রীয় সরকার এ নিয়ে নয়া আইন আনার ভাবনা শুরু করেছে। এই মুহূর্তে কোনও সংস্থায় ২০জন কর্মী থাকলে ইপিএফের আওতায় আসে। মাসে নূন্যতম ১৫হাজার টাকা বেতন পেলে ইপিএফের আওতায় আসবেন কর্মী। মূল বেতন ও মহার্ঘ ভাতার ১২% এপিএফে যায়। কর্তৃপক্ষ আরও ১২% দেয়। ওই ২৪% উপর মাসিক ৮.৩৩% সুদ দেওয়া হয়। প্রতি মাসের ১৫ তারিখে তা জমা দিতে হয়।

আরও পড়ুন-যতই চাপ আসুক, 370 ধারা বা সিএএ নিয়ে সিদ্ধান্ত বদলাবে না সরকার: প্রধানমন্ত্রী

Related articles

হাইকোর্টের নির্দেশে ১৯ জুনেই পুর-অধিবেশন, ঘোষণা মালা রায়ের 

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মিলতেই আগামী ১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়। বৃহস্পতিবার এক...

১৫ লক্ষ কোটি টাকার কারচুপি! সেবির কোপে স্বর্ণ ব্যবসায়ী সংস্থা রাজেশ এক্সপোর্টস 

এবার নজিরবিহীন আর্থিক জালিয়াতির অভিযোগে কাঠগড়ায় বেঙ্গালুরু-ভিত্তিক সোনা পরিশোধন ও রফতানিকারী জায়ান্ট ‘রাজেশ এক্সপোর্টস’। গত ৩ জুন জারি...

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...