Sunday, May 17, 2026

ফরাক্কার নির্মীয়মাণ ব্রিজের গার্ডার ভেঙে ইঞ্জিনিয়ার সহ মৃত ৪

Date:

Share post:

ফরাক্কা ব্রিজের নির্মীয়মাণ অংশের গার্ডার ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত ২জন আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়বে। মৃতদের মধ্যে একজন ইঞ্জিনিয়ার ও দুজন শ্রমিক। আহতরা মালদা মেডিক্যাল কলেজে ভর্তি। কাজ করছিলেন প্রায় ৪০ জন শ্রমিক। দেড় বছর ধরে নতুন ফরাক্কা ব্রিজ তৈরির কাজ চলছিল। রবিবার সন্ধ্যায় কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ ব্রিজের গার্ডার। তার নিচেই চাপা পড়েন শ্রমিকরা। ছুটে আসেন এলাকার মানুষ। তাঁরাই প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগান। প্রথমে ৭জনকে উদ্ধার করা হয়। সকলেই রক্তাক্ত। পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ধ্বংস স্তূপের নিচে কেউ আর রয়েছেন কিনা তার খোঁজ চলছে। দক্ষিণ ভারতের একটি সংস্থা ব্রিজ নির্মাণের বরাত পায়।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...