Saturday, May 2, 2026

করোনাভাইরাসে চিনে মৃত্যু ছাড়াল ১৭০০

Date:

Share post:

কোভিড ১৯ বা মারণ নভেল করোনাভাইরাসে চিনে মৃত্যুর সংখ্যা ১৭০০ ছাড়িয়ে গেল। প্রায় এক সপ্তাহ ধরেই উহানে দৈনিক গড়ে প্রায় শতাধিক মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে সংক্রমণের হার বাড়লেও মৃত্যুর হার কিছুটা কমেছে বলে জানিয়েছে চিন প্রশাসন। সোমবারে খবর, চিনে নতুন করে করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২০৪৮ জন, যার নব্বই শতাংশই হুবেই প্রদেশের উহান শহরের। সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট করোনা আক্রান্ত মানুষের সংখ্যা সাড়ে সত্তর হাজার পেরিয়েছে। চিনের বাইরে বিশ্বের ২৪ টি দেশে আক্রান্তের সংখ্যা ৫০০। এর মধ্যে ফিলিপিনস, হংকং ও জাপানে তিনজনের মৃত্যুও হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ জানিয়েছে, করোনার সঙ্কট দু-দশক আগে সার্সের মহামারীকেও ছাপিয়ে গিয়েছে। সার্সে মৃত্যু হয়েছিল ৭৭৪ জন মানুষের। সেবারও আক্রান্ত হয়েছিল চিন। আর এবার সংক্রমণ আরও দ্রুত গতিতে ছড়াচ্ছে। বহুক্ষেত্রে প্রাথমিকভাবে কোনও উপসর্গ ধরা পড়ছে না। প্রতিষেধক এবং ওষুধ কোনওটাই না থাকায় মৃত্যুমিছিল আটকাতে সমস্যায় পড়ছেন চিকিৎসকরা। প্রায় এগারো মিলিয়ন মানুষের বাস যে উহানে, সেই গুরুত্বপূর্ণ শহর মারণ ভাইরাসের আতঙ্কে অনিশ্চিত অচলাবস্থার মধ্যে পড়েছে। বাইরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ভয়াবহ অবস্থার মধ্যে কাটাচ্ছেন গৃহবন্দী উহানবাসীরা। এদিকে চিনের রাজধানী বেজিং-এর নাগরিকদের জন্য সেদেশের প্রশাসন ১৪ দিনের বাধ্যতামূলক আইসোলেশন সময়সীমা জারি করেছে। নতুন বছর বেজিংয়ের বাইরে কাটিয়ে বহু মানুষ এই সময় শহরে ফিরছেন। তাঁদের মাধ্যমে কোনও সংক্রমণ যাতে না ছড়ায় তাই এই বিশেষ সতর্কতা।

Related articles

তরমুজ না কি বিষক্রিয়া? ময়নাতদন্তে সবুজ অঙ্গ-প্রত্যঙ্গ দেখে চোখ কপালে তদন্তকারীদের

মুম্বইয়ে জে জে মার্গ এলাকায় মর্মান্তিক ঘটনা! গ্রীষ্মকাল মানেই ঘরে আসবে তরমুজ আমের মত ফল কিন্তু দুর্ভাগ্যবশত রাতে...

৫৭তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়ার ডিরেক্টর হলেন আশুতোষ গোয়ারিকর

ভারতকে এনে দিয়েছিলেন অস্কার! ‘লাগান’, ‘স্বদেশ’, ‘যোধা আকবর’-এর মতো একাধিক সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার সেই পরিচালকের হাতে...

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...