Monday, May 11, 2026

মানুষ নয়, করোনা আতঙ্কের জেরে হোটেলে বন্দিদের খাবার পৌঁছে দিচ্ছে রোবট

Date:

Share post:

করোনাভাইরাসে চিনে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১৭০০ ছাড়িয়েছে। সেখানকার মানুষ ভয়ে ঘরের বাইরে বেরাতে পারছেন না। এই রকম এক সময় সংক্রমণ এড়াতে প্রযুক্তির সাহায্য নিল চিন। হোটেলের রুমে ঘুরে ঘুরে খাবার পৌঁছে একটি রোবট। এমনই এক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

রোবটটির নাম লিটল পিনাট। ভিডিয়োটি চিনের হনঝাউয়ের একটি হোটেলের। সেখানে রোবটটিকে দেখা যাচ্ছে হোটেলের প্রতিটি রুমে ঘুরে ঘুরে খাবার পৌঁছে দিচ্ছে সে। তারপর জোরে জোরে ঘোষণা করছে, ‘‘হ্যালো। মিষ্টি লিটল পিনাট আপনার খাবার নিয়ে পৌঁছে গিয়েছে, তা সংগ্রহ করে নিন। সংগ্রহ করা হয়ে গেলে ফিনিশ বোতাম টিপে দিন।’’ খাবার সংগ্রহের পর ফিনিশ বোতামে চাপ দেওয়া মাত্রই আবার রোবট বলে উঠছে, ‘‘খাবার উপভোগ করুন, আর কিছু প্রয়োজনে ইউচ্যাটে হোটেলের স্টাফকে জানান।’’ হোটেলের একটা রুমে খাবার পৌঁছে দেওয়ার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ায় পর রোবট রওনা দিচ্ছে অন্য রুমের জন্য।

দেখুন সেই ভাইরাল ভিডিও…

আরও পড়ুন-করোনাভাইরাসে চিনে মৃত্যু ছাড়াল ১৭০০

Related articles

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...