Tuesday, March 17, 2026

কড়া নিরাপত্তা ব্যবস্থায় শুরু মাধ্যমিক

Date:

Share post:

শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা। বেলা ১২টা পরীক্ষায় শুরু হয়ে চলবে দুপুর ৩টে পর্যন্ত। প্রশ্ন ফাঁস রুখতে কড়া পদক্ষেপ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষাচালীন একাধিক জায়গায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। গত বারের তুলনায় এ বার পরীক্ষার্থী কমেছে ৩৩ হাজারের কিছু বেশি।

গত বছর ৬টি পরীক্ষায় সব প্রশ্নপত্র বাইরে বেরিয়ে গিয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যেসব জেলায় ইন্টারনেটের মাধ্যমে প্রশ্ন বাইরে গিয়েছিল, সেখানে এবছর পরীক্ষা শুরুর সময় থেকেই ইন্টারনেট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম সহ কয়েকটি জেলার মোট ৪৩টি ব্লকে ইন্টারনেট বন্ধ থাকবে। এবছর মেয়ে পরীক্ষার্থী বেড়েছে। মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮। ছাত্র ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ জন। ছাত্রী ৫,৭৬,০০৯ জন। পরীক্ষার হলে মোবাইল নিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর সব পরীক্ষাই বাতিল হয়ে যাবে বলে জানিয়েছে পর্ষদ। পরীক্ষার্থীদের মোবাইল, স্মার্ট ঘড়ি, বৈদ্যুতিন গ্যাজেট এবং বইয়ের ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষকরাও পরীক্ষার হলে স্মার্ট ঘড়ি এবং মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

spot_img

Related articles

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...