Saturday, June 20, 2026

টুইটে শোকজ্ঞাপন টলি তারকাদের

Date:

Share post:

তাপস পালের মৃত্যুতে শোকস্তব্ধ টলিপাড়া। টুইটারে শোক প্রকাশ করেছে অভিনেতা থেকে পরিচালক।

জিৎ

অভিনেতা জিৎ টুইটে লেখেন, ‘‘তাপস পালের আকস্মিক মৃত্যু দুঃখজনক। তাঁর পরিবারকে সমবেদনা জানাই।’’

 

নুসরত জাহান

অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘‘একজন সুপারস্টার এবং অসাধারণ সহ-অভিনেতা। যাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়েছে। তাঁর আত্মার শান্তি কামনা করি।’’

ঋতুপর্ণা সেনগুপ্ত

তাপস পালের উদ্দেশ্যে ঋতুপর্ণা সেনগুপ্তর টুইট, ‘‘একজন বন্ধু, সহকর্মী, সহ অভিনেতা- যিনি বাংলা সিনেমায় বেঁচে থাকবেন। বাংলা সিনে জগতের অপূরণীয় ক্ষতি।’’

শ্রাবন্তী চট্টোপাধ্যায়

টুইট করেছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি লেখেন, ‘‘তাপস পালের আত্মার শান্তি কামনা করি। ইন্ডাস্ট্রির বড় ক্ষতি।’’

অগ্নিদেব চট্টোপাধ্যায়

পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় টুইটে লিখেছেন, ‘‘তোমার সঙ্গে কাজ করার প্রতিটা দিন স্মরণীয় হয়ে থাকবে। ভালো থেকো তাপসদা।’’

Related articles

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...

কালীঘাটের জাতীয় কর্মসমিতির বৈঠকে জোড়া সিদ্ধান্ত, তৈরি হল তৃণমূলের নয়া শৃঙ্খলা রক্ষা কমিটি

শনিবার অনুষ্ঠিত হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে দলের জাতীয় কর্মসমিতির গুরুত্বপূর্ণ বৈঠক। এদিনের বৈঠক থেকে মূলত দুটি...