Tuesday, April 28, 2026

এবার শুভ্রা কুণ্ডুর বাড়িতে হানা সিবিআই-এর

Date:

Share post:

রোজভ্যালি কাণ্ডে এবার বাড়ি গিয়ে শুভ্রা কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার, রোজভ্যালির মালিক গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর সাউথ সিটির আবাসনে যান সিবিআই-এর ৩ আধিকারিক। ৪ঘণ্টা তাঁকে জেরা করা হয় বলে সিবিআই সূত্রে খবর। গত মাসের ১০ তারিখে সিজিও কমপ্লেক্সে শুভ্রা কুণ্ডুকে তলব করে জিজ্ঞাসা করেছিল ইডি। সেই সময় বেশ কিছু নথিও জমা দিয়েছিলেন তিনি।

২০১৪ থেকে ১৬ পর্যন্ত শুভ্রা কুণ্ডুর একাধিকবার বিদেশযাত্রা কারণ খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী সংস্থা। দেশের বাইরে অর্থ পাচার করা হয়েছিল কি না সেটাই খতিয়ে দেখতে চাইছে সিবিআই।

রোজভ্যালির গয়না বিপণি দেখভাল করতেন শুভ্রা কুণ্ডু। সেই মতো ইডি আধিকারিকরা সংস্থার গয়নার ১৬টি শোরুমে হানা দিয়েছিল ইডি। সূত্রের খবর, সেই সময় শোরুমের হিসেবে দেড়শো কোটি টাকার বেশি গরমিল পাওয়া গিয়েছে। এর পাশাপাশি বাগুইআটিতে রোজভ্যালির যে টেলিভিশন চ্যানেলের সর্বেসর্বা ছিলেন শুভ্রা। মন্দারমণিতে তাঁর নামে রোজভ্যালি রিসর্টও ছিল।
২০১৭-তে শুভ্রা কুণ্ডুর সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ ওঠে ইডি আধিকারিক মনোজ কুমারের বিরুদ্ধে। শুভ্রার সঙ্গে দিল্লির একটি হোটেলে যান তিনি। হোটেল থেকে পাওয়া সেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মনোজ কুমারকে সরিয়ে দেয় ইডি।

আরও পড়ুন-গুজরাটের কলেজে ছাত্রীদের অন্তর্বাস খোলানোর ঘটনায় ধৃত অধ্যক্ষা সহ ৪

Related articles

অজয় ও বাহিনীর বিরুদ্ধে BJP-কে ভোট দিতে চাপ-শ্লীলতাহানির অভিযোগ ফলতা থানায়!

বিজেপির (BJP) অঙ্গুলিহেলনে চলছে নির্বাচন কমিশন- এই অভিযোগ শাসকদল-সহ অবিজেপি দলগুলির। সেই কমিশনের পাঠানো পুলিশ অবজার্ভার যোগীরাজ্য উত্তরপ্রদেশের...

ভোট-উৎসবে DCRC-তে রঙিন সেলফি জোন! খুশি ভোটকর্মীরা

নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ। ডিসিআরসি সেলফি জোন। সেখানে ভোটকর্মীরা ছবি তুলছেন। রাজ্যে শেষ দফা ভোটের আগে ব্যস্ততার মাঝখানে...

বুধবার রাজ্যে দ্বিতীয় দফার মহারণ, ১৪২ আসনে ভোটগ্রহণ কলকাতা-সহ ৮ জেলায় 

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। বুধবার দক্ষিণবঙ্গের ৮টি জেলার মোট ১৪২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ...

বাতিল হয়েছিল ১২ লক্ষ রেশন কার্ড: ঝাড়খণ্ডে SIR শুরুর আগে শিক্ষা নিয়ে সতর্ক হেমন্ত

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে যে প্রশাসনিক সমস্ত সুযোগ সুবিধা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবেন...