Wednesday, June 10, 2026

‘বাত বিহার কি’, নীতীশকে চাপে ফেলতে রাজ্যের ভোটের আগে নয়া কৌশল পিকের

Date:

Share post:

কিছুদিন আগেই জেডিইউ থেকে তাঁকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পূর্বতন বসের বিরুদ্ধে রাজনৈতিক বদলা নিতে এবার ভোটের ময়দানকেই ব্যবহার করতে চান প্রশান্ত কিশোর। নীতীশকে ক্ষমতা থেকে উৎখাত করতে তাঁর প্রাথমিক হাতিয়ার ‘বাত বিহার কি’ কর্মসূচি। জেডিইউ সভাপতি ও মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি জনতার সামনে কিছু প্রশ্নও রেখেছেন। পিকের কর্মসূচি থেকে স্পষ্ট, নতুন প্রজন্মের ভোটারদের জেডিইউ-বিজেপি জোট সরকারের বিরুদ্ধে লড়িয়ে দেওয়াই তাঁর উদ্দেশ্য।

নীতীশের দল থেকে বিতাড়িত হয়ে প্রশান্ত কিশোর এখন জেডিইউ-বিজেপি দুই দলের মতাদর্শগত অমিল নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি বলেছেন, জেডিইউ গান্ধীবাদী আদর্শে বিশ্বাসী আর বিজেপি গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের প্রতি সহানুভূতিশীল। এরপরও বিজেপির সঙ্গে কীভাবে জোটে আছেন নীতীশ? প্রশান্ত কিশোরের চ্যালেঞ্জ, 2015 সাল থেকে বিহারে যে কোনও উন্নয়নই হয়নি তা তিনি তথ্য দিয়ে প্রমাণ করে দেবেন। তাঁর মতে, আজও ভারতের অন্যতম পিছিয়ে পড়া রাজ্য বিহার। নতুন ভোটারদের এসব জেনে রাখা উচিত।

এবছরের শেষদিকে বিধানসভা ভোট বিহারে। নীতীশকুমারের নেতৃত্বে বিজেপির সঙ্গে জোট করে ভোট লড়বে জেডিইউ। তাই এখন থেকেই শাসক জোটের পথে কাঁটা ছড়াতে নেমেছেন প্রশান্ত কিশোর। এবং তাঁর ব্যক্তিগত ‘টার্গেট’ অবশ্যই নীতীশ কুমার।

Related articles

প্রতি বছর নিয়োগের আশ্বাস! দায়িত্ব নিয়েই বাম-তৃণমূল জমানাকে বিঁধে শিক্ষা সংস্কারের ডাক উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথের

ক্ষমতা হস্তান্তর ও নতুন দায়িত্ব গ্রহণের পরেই রাজ্যের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তনের পক্ষে সওয়াল করলেন সিউড়ির বিজেপি বিধায়ক তথা...

দিল্লিতেও ঝালমুড়ি-রাজনীতি! মোদিকে নিজে হাতে পরিবেশন শুভেন্দুর

আরও একবার রাজনীতির আঙিনায় ফিরে এল সেই পরিচিত ‘ঝালমুড়ি’। তবে এবার আর নির্বাচনী জনসভার মঞ্চে নয়, খোদ দেশের...

অসুস্থতার ছুটি মেলেনি, অফিসের শৌচাগারেই মৃত্যু তরুণীর!

অসুস্থতার কারণে বারবার ছুটির আবেদন করেছিলেন। কিন্তু অভিযোগ, কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করে দেয়। শেষ পর্যন্ত অফিসের শৌচাগারেই...

কংগ্রেস-তৃণমূল সমীকরণ: দিল্লিতে জরুরিভিত্তিতে বৈঠক জাতীয় কংগ্রেসের

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হবে কি না, তা নিয়ে এখনও মুখ খোলেনি কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।...