Tuesday, April 7, 2026

অভিভাবকদের জন্য ক্যাম্প তৃণমূলের, সঙ্গে সিএএ ও এনআরসি বিরোধী প্রচারও

Date:

Share post:

মাধ্যমিকের দ্বিতীয় দিন। পরীক্ষা চলছে স্কুলে। আর বাইরে অভিভাবকদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করেছে তৃণমূল। মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে চুঁচুড়ার উপ পুরপ্রধান অমিত রায় ও পুর পারিষদ পার্থ সাহার উদ্যোগে চুঁচুড়া বাণীমন্দির স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের অবিভাবকদের জন্য ফুচকার ব্যবস্থা করা হয়। এদিন অভিভাবকদের কাছে সিএএ ও এনআরসি বিরোধী প্রচারও চালান তৃণমূলের নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। উদ্যোক্তারা জানান, প্রতিবছরই পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য ক্যাম্পের ব্যবস্থা করা হয়। পাশাপাশি রাখা হয়, চা, বিস্কুট, জল। এবছর ফুচকার ব্যবস্থাও করা হয়েছে অভিভাবকদের জন্য। চুঁচুড়া পুরসভা অঞ্চলে যেখানে পরীক্ষা কেন্দ্র হয়েছে, সেখানেই এই ব্যবস্থা করা হয়েছে।

Related articles

ভোটের নিরাপত্তায় নজিরবিহীন নজরদারি, কন্ট্রোল রুমে ৯০টি টিভি স্ক্রিন, ২০০ মাইক্রো অবজার্ভার

আসন্ন বিধানসভা নির্বাচনে অবাধ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে কোমর বেঁধে ময়দানে নামল নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে বুথে...

অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করেনি রাজবংশী ভাষা! মুখ্যসচিবের চিঠি দেখিয়ে কেন্দ্রকে তোপ অভিষেকের

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলিতে অন্তর্ভুক্ত করার জন্য কেন্দ্র সরকারকে দেড় মাস আগে রাজ্যের মুখ্যসচিব চিঠি দিলেও তার সদুত্তর...

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...