Sunday, May 17, 2026

প্রতিকূলতা দূরে রেখে মাধ্যমিক দিচ্ছে দুই প্রজন্ম

Date:

Share post:

শেখার কোনও বয়স হয়না। লেখাপড়ারও নয়। অভাবের সংসারে এবার মাধ্যমিক পরীক্ষায় বসেছেন মা এবং মেয়ে। শুধু মেয়েকে পড়াশোনা করাননি। শিক্ষিত হয়েছেন নিজেও। মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার গৌরীবপুর গ্রামের বাসিন্দা মাসুরা খাতুন এবার মেয়ের সঙ্গে মাধ্যমিক দিচ্ছেন। সুলতানপুর খুনেপুকুর সিনিয়র মাদ্রাসার পরীক্ষার্থী মাসুরা খাতুন। তাঁর বড় মেয়ে মুবাসশিরা খাতুন গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার পরীক্ষার্থী।

মাসুরার স্বামী মারা গিয়েছেন তিন বছর আগে। তারপর থেকে সংসারের সব দায়িত্ব তাঁর। দুই মেয়ে ও এক বিশেষ ক্ষমতা সম্পন্ন ছেলেকে নিয়ে তাঁর সংসার। আয়ের উৎস বিঘে খানেক জমি ভাগে দিয়ে চাষ করানো। আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও মাধ্যমিকে বসেছেন মাসুরা খাতুন। পরীক্ষা কেন্দ্র সংলগ্ন পরিচিতদের বাড়িতে থাকছেন মা এবং মেয়ে। বড় মেয়ে আরও পড়তে চান। সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সরকারের আর্জি জানাচ্ছেন মা মাসুরা।

আরও পড়ুন-তাপসকে নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের রাজনৈতিক সমালোচনা

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...