Tuesday, March 17, 2026

ফাঁসি আটকাতে দেওয়ালে মাথা ঠুকে আহত হওয়ার চেষ্টা বিনয় শর্মার

Date:

Share post:

সব আইনি আবেদন খারিজ হয়ে গিয়েছে। রাষ্ট্রপতিও প্রাণভিক্ষার আর্জি খারিজ করেছেন। আদালত 3 মার্চ ফাঁসির দিন ঠিক করেছে নির্ভয়াকাণ্ডের চার অপরাধীর। তারপরেই মরিয়া চেষ্টা হিসাবে নিজেকে গুরুতর অসুস্থ করার চেষ্টায় তিহাড় জেলের কুঠুরির দেওয়ালে মাথা ঠুকল ফাঁসির আসামী বিনয় শর্মা। জেল ম্যানুয়াল অনুযায়ী, ফাঁসির সময় শারীরিক ও মানসিকভাবে আসামীকে সুস্থ থাকতে হয়। না হলে মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। সম্ভবত সেজন্য দেওয়ালে মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত ও অসুস্থ করার চেষ্টা চালিয়েছে বিনয় শর্মা। যদিও শেষপর্যন্ত কর্তৃপক্ষের তৎপরতায় বড় কিছু হয় নি। অল্পবিস্তর আঘাত পেলেও রক্তারক্তি কাণ্ড এড়ানো গিয়েছে বলে জেল সূত্রের খবর।

spot_img

Related articles

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...