Wednesday, April 15, 2026

১২ নয়, ২৪ এপ্রিল থেকে ভোট চায় বিজেপি

Date:

Share post:

রাজ্যে ১২ এপ্রিল থেকে পুরভোট শুরু করতে চায় রাজ্য সরকার। কিন্তু সেই প্রস্তাবে রাজি নয় বিজেপি। বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে নিজেদের আপত্তির কথা জানান বিজেপি নেতা মুকুল রায়, জয়প্রকাশ মজুমদার ও শিশির বাজোরিয়া। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় জানান, বৈঠকে দুটি বিষয়ে উল্লেখ করা হয়েছে। কলকাতা হাইকোর্টের নিয়ম মেনে ৩০ মার্চের পরে মাইকে প্রচার করা যাবে। কারণ, ওই দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে। পরীক্ষার্থীদের সমস্যা করে প্রচার করা যাবে বলে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালতের রায়ের প্রতিলিপিও তুলে দেখান বিজেপি নেতা। কমিশনের নিয়মানুযায়ী ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকে ২৪ দিন সময় থাকে। এদিকে বিধি অনুযায়ী, ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচার শেষ করতে হয়। তাহলে প্রচারের মাত্র ১০ দিন সময় পাওয়া যাচ্ছে। এত কম দিনে প্রচার করা সম্ভব নয় বলে জানান মুকুল। সেই অনুযায়ী, ২৪ এপ্রিলের আগে কোনওভাবেই ভোট সম্ভব নয় বলে মত বিজেপির।
কিন্তু এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পুরভোট করাতে চায় রাজ্য সরকার। দিন ঘোষণা না হলেও, তত্প র কমিশন। বুধবার, পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে প্রথম বৈঠক করেন হাওড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক ও কলকাতার দুই ডিইও। সূত্রের খবর, ইভিএম নয়, ব্যালটেই পুরভোট করার পরিকল্পনা হয়েছে। কারণ, এপ্রিলের ২য় সপ্তাহে ভোট হলে, ইভিএম ট্রেনিং সম্ভব নয়। রাজ্যের দাবি মতে ব্যালটে ভোটের কথা ভাবছে কমিশন। সেই বিষয়েও কটাক্ষ করেছে বিজেপি। মুকুল রায়ের কথায়, “সারা দেশ এগোচ্ছে, আর পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে”।

Related articles

IPL: ৫ ম্যাচে নাইটদের দিশাহীন ক্রিকেট, দলের খেলায় বিরক্ত বাদশা!

কেকেআর(KKR) নয়, শাহরুখ খানের দলের নতুন নাম হওয়া উচিত কেকে 'হার'। পাঁচ ম্যাচ হয়ে গেল এখনও জয়ের দেখা...

এক্সপ্রেস গতিতে প্রচার: পয়লা বৈশাখ থেকে কোন পথে প্রচার, পথ নির্দেশ অভিষেকের

প্রতিপক্ষ যেখানে শুধু বিজেপি বা বিরোধী দলগুলি নয়, সেখানে লড়াইটা যে আরও শক্ত হাতে করতে হবে তা স্পষ্ট...

IPL: ৫ ম্যাচে জয়হীন, সিএসকের ডেরায় হতশ্রী ব্যাটিংয়ে হার রাহানেদের

হারের ধারা অব্যাহত কেকেআরের (KKR)। সিএসকের (CSK) বিরুদ্ধে ৩২ রানে হার নাইটদের। পাঁচ ম্যাচ হয়ে গেল জয়ের দেখা...

ভোটের দিন আমিই থাকব কন্ট্রোল রুমে, স্ট্রং রুমে ৩০০ ‘প্রহরী’, নির্দেশ অভিষেকের

ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। হাতে সময় কম। এই পরিস্থিতিতে নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং কর্মীদের চাঙ্গা করতে...