Tuesday, March 3, 2026

সোনিয়া গান্ধী ভারতের নাগরিকত্ব হারাবেন, দাবি সুব্রহ্মণ্যম স্বামীর

Date:

Share post:

‘জাতীয় কংগ্রেসের কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিকত্ব হারাবেন’৷

হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ে CAA সংক্রান্ত এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি করলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী৷ তিনি বলেছেন, “অন্য দেশের
মানুষ যখন এদেশের নাগরিকত্ব নিচ্ছেন, তখন একজন ভারতীয় নাগরিকত্ব হারাবেন৷”

সোনিয়া ও রাহুল প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টেবিলে ফাইল পড়ে রয়েছে৷ খুব শীঘ্রই সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী নাগরিকত্ব হারাবেন৷ ভারতের সংবিধান প্রসঙ্গ তুলে সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, ইংল্যান্ডে একটি ব্যবসা শুরু করার জন্য রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিকত্বের আবেদন করেছেন ৷ তবে যেহেতু রাজীব গান্ধী ভারতের নাগরিক ছিলেন, তাই রাহুল ভারতের নাগরিকত্বের জন্য নতুন করে আবেদন করতেই পারেন৷ কিন্তু সোনিয়া গান্ধী নাগরিকত্ব হারাবেন৷”

সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে স্বামীর দাবি, CAA বিষয়টা মানুষ ঠিক মতো বুঝতে পারেনি৷ যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা আইনটা ভালো করে পড়েননি৷ এই আইনে কোনও ভাবেই ভারতের মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবেন না৷

spot_img

Related articles

সর্বনিম্ন তাপমাত্রা পতনেও কমছে না গরম, দোলের সকালে বাড়ছে রোদের তেজ

বসন্তের রঙিন উৎসবে ধাক্কায় পারদ নামলো পাঁচ ডিগ্রি, কিন্তু গরম কমলো কি? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

শান্তির হোলি-দোল আনুক মানুষের পবিত্র সম্প্রীতি: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দোল বসন্তের উৎসব। শিমুল-পলাশের প্রকৃতিও রঙিন হয়ে ওঠে। গাছপালা রঙিন হয়ে ওঠে, নতুন ফুল ফোটে, নতুন পাতা আসে।...

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি! আতঙ্কিত স্থানীয়রা  

ভেঙে পড়ল পার্কস্ট্রিটের ১৫০ বছরের পুরনো বাড়ি। বাড়ি ফাঁকা থাকার দরুণ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।...

দোলের রংবাজিতে মহানগরী জুড়ে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পুলিশ পিকেট

রঙিন উৎসবে (Dol Yatra) অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় পুলিশ...