Thursday, June 4, 2026

মানসিকভাবে অসুস্থ, আদালতের হস্তক্ষেপ চেয়ে সরব বিনয়ের আইনজীবী

Date:

Share post:

নির্ভয়াকাণ্ডের অন্যতম দোষী বিনয় শর্মা মানসিকভাবে অসুস্থ, স্কিৎজোফ্রেনিয়ায় ভুগছে, নিজের মাকেই চিনতে পারছে না। অবিলম্বে তার চিকিৎসার ব্যবস্থা করা হোক। দিল্লির কোর্টে বিনয়ের আইনজীবীর এই আর্জি শুনে বিচারক তিহাড় জেল কর্তৃপক্ষের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। কদিন আগেই জেলের ভিতরে মাথা ঠুকে নিজেকে রক্তাক্ত করার চেষ্টা চালায় বিনয়। আহত হয়ে ফাঁসি পিছিয়ে দেওয়ার চেষ্টাতেই এই চাল বলে জেল কর্তৃপক্ষের ধারণা। এখন আবার তাকে মানসিক রোগী বলে উল্লেখ আইনজীবীর। গত 22 জানুয়ারি ও 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করেও তা স্থগিত করতে হয়। অবশেষে 3 মার্চ নির্ভয়া দোষীদের ফাঁসির দিন ঠিক হয়েছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...