Thursday, May 14, 2026

পুরভোটে প্রার্থী হচ্ছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল

Date:

Share post:

কলকাতা পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডে দীর্ঘ১৫ বছর পর সম্ভবত ফের প্রার্থী হতে চলেছেন তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ এই ওয়ার্ডেই তিনি কাউন্সিলর ছিলেন বহুদিন৷ ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হয়ে যাওয়ায় পরেশ পাল সরে গিয়েছিলেন৷ ৩১ নম্বর ওয়ার্ডটি মানিকতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত৷ মন্ত্রী সাধন পাণ্ডে মানিকতলার বিধায়ক৷ পরেশ পাল আগে এই মানিকতলার বিধায়ক ছিলেন পর পর দু’বার সিপিএমের ডাকসাইটে মন্ত্রী শ্যামল চক্রবর্তীকে পরাস্ত করে৷ ২০১১ সালে তৃণমূল পরেশকে প্রার্থী করে লাগোয়া বেলেঘাটা কেন্দ্রে৷ এই কেন্দ্র থেকেই ২০১১ এবং ২০১৬ সালে জয়ী হন পরেশ পাল ৷ ২০১৫-র পুরভোটে পরেশ পাল ২৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের টিকিটে প্রার্থী হলেও কংগ্রেসের প্রকাশ উপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছিলেন৷ সূত্রের খবর, আসন্ন পুরভোটে ৩১ নম্বর ওয়ার্ডে ফের প্রার্থী হতে চলেছেন পরেশ পাল৷

আরও পড়ুন-মাধ্যমিকের জন্য মাইকের অনুমতি নয়, কলকাতায় অমিত শাহের সভা ঘিরে জটিলতা

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...