Thursday, June 25, 2026

নেহা নিজের ইচ্ছায় সম্পর্ক থেকে দূরে সরে গিয়েছেন, দাবি হিমাংশের

Date:

Share post:

নেহা কক্কর এবং হিমাংশ কোহলির বিচ্ছেদ হয়েছে কিছু দিন আগেই। তবুও মাঝে মধ্যেই প্রাক্তন বন্ধু হিমাংশকে নিয়ে একাধিকবার মুখ খুলেছেন নেহা। তিনি বলেছেন, হিমাংশের সঙ্গে সম্পর্কে থাকার সময়, সময় না দেওয়ার কথা। বিচ্ছেদের পর একাধিকবার আত্মহত্যার চিন্তাভাবনা করেছিলেন নেহা। গায়িকা এত কিছু বলার পরও মুখ বন্ধ রেখেছিলেন হিমাংশ।
তবে এবার মুখ খুললেন তিনি। তাঁর কথায়, বিচ্ছেদ নিয়ে সবাই নেহার কথা শুনছেন। তাঁর কথা কেউ শুনতেই চাইছেন না। নেহা নিজের ইচ্ছায় সম্পর্ক থেকে দূরে সরে গিয়েছেন বলে দাবি করেন হিমাংশ।

এর উত্তরে গায়িকা নেহা কক্কর বলেন, বেহারা সাজার চেষ্টা যেন হিমাংশ না করেন। তাঁর বাবা, মা, বোন নেহাকে কী বলেছেন এবং তাঁর সঙ্গে কী করেছেন, সব তিনি ফাঁস করে দেবেন বলেও জানান গায়িকা। পাশাপাশি হিমাংশ যেন তাঁর নাম ব্যবহার করে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা না করেন, সে বিষয়েও হিমাংশকে সাবধান করে দেন নেহা।

আরও পড়ুন-রাজ এবং শিল্পার ঘরে এল কন্যা সন্তান, রইল ছবি

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...