Thursday, May 14, 2026

পাকিস্তানপন্থী স্লোগান, রাষ্ট্রদ্রোহের মামলা যুবতীর বিরুদ্ধে

Date:

Share post:

‘সংবিধান বাঁচাও’-র ব্যানারে সিএএ ও এনআরসি-র বিরোধিতায় সভা চলছিল। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসালিমিনের প্রধান আসাদউদ্দিন ওয়েসি। হঠাৎই সেই সমাবেশ মঞ্চে এক যুবতী পাকিস্তানপন্থী স্লোগান দিতে শুরু করেন। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। ভারতীয় দণ্ডবিধির ১২৪ (ক)ধারা মামলা করা হয়েছে। কর্ণাটক পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করবে বলে খবর।

বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে সিএএ এবং এনআরসির বিরুদ্ধে এই সমাবেশ শুরু হয়। তাঁর কিছু পড়েই মঞ্চে উঠে ‘পাকিস্তানি জিন্দাবাদ’ বলে ফেটে পড়ে ওই যুবতী। তৎক্ষণাত ওয়েসি এসে তাঁর হাত থেকে মাইক ছিনিয়ে নেয়। মঞ্চ থেকে নামিয়ে আনার চেষ্টাও করা হয়, কিন্তু মঞ্চ থেকে না নেমে তিনি স্লোগান দিতেও থাকে। পুলিশের তৎপরতায় নামিয়ে আনা হয় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এই ভিডিও। মেয়ের এই কাজে ক্ষমা চান তাঁর বাবা। ওয়েসি এই বিষয়ে বলেন,”আমি বা আমার দল কোনওভাবেই তাঁর সঙ্গে যুক্ত নই। আমরা এই কাজের সমালোচনা করছি। আমাদের শত্রুদেশ পাকিস্তানকে সমর্থন করি না। আমরা ভারতকে সুরক্ষিত রাখতে চাই। আমরা সব সময় তাই বলব।’’

আরও পড়ুন- দিল্লি থেকে স্বরাষ্ট্রমন্ত্রকের NPR- সংক্রান্ত চিঠি নবান্নে

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...