Thursday, May 14, 2026

পুনমের ভেল্কিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নিল ভারত

Date:

Share post:

পুনম যাদবের ভেল্কিতে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারাল ভারতের মহিলা ক্রিকেট দল। এ দিন হ্যাটট্রিকও করতে পারতেন পুনম। হেইনস ও পেরিকে পর পর দু’বলে ফেরানোর পরে হ্যাটট্রিক করার সুযোগ এসেছিল তাঁর সামনে। কিন্তু জোনাসেনের সহজ ক্যাচ ফেলে দেন উইকেটকিপার ভাটিয়া। দিনের শেষে পুনমের নামের পাশে লেখা ৪-০১৯-৪। শিখা পাণ্ডে নেন ৩টি উইকেট। অজিদের ইনিংস শেষ হয়ে যায় ১১৫ রানে।
শুক্রবার টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। শেফালি ভার্মা (২৯), দীপ্তি শর্মা (৪৯) রান পাওয়ায় ভারত ২০ ওভারে করে চার উইকেটে ১৩২ রান। স্মৃতি মান্ধানা করেন মাত্র ১০ রান। অধিনায়ক হরমনপ্রীত কউর ২ রানের বেশি করতে পারেননি।
টি টোয়েন্টি ক্রিকেটে ১৩২ রান করে ম্যাচ জিততে হলে উইকেট নেওয়া ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা খোলা ছিল না ভারতের সামনে। দিনের শেষে হরমনপ্রীতের মুখে হাসি ফোটান পুনম। তাঁর স্পিনেই ভেঙে পড়ে অজিদের ব্যাটিং লাইন আপ। পুনমের গুগলি, ফ্লাইট বুঝতেই পারেননি অজি ব্যাটসম্যানরা।
অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র হিলি ৫১ রান করেন। পুনমের হাতে সহজ ক্যাচ দিয়ে ফেরেন তিনি। হিলির পাশাপাশি গার্ডনারও (৩৪) রান পান। বাকিরা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।


Related articles

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...