Tuesday, March 3, 2026

মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রণবানন্দ তোরণের শিলান্যাস বালিগঞ্জে

Date:

Share post:

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫ তম জন্মতিথি উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের  পক্ষ থেকে বালিগঞ্জে তৈরি হবে একটি প্রণবানন্দ তোরণ বা গেট। শুক্রবার সকালে বালিগঞ্জ স্টেশন সংলগ্ন সংঘের চিকিৎসাকেন্দ্রের সামনে তোরণের শিলান্যাস করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। 125 বছর উপলক্ষে স্বামী প্রণবানন্দের স্মরণে যত শীঘ্র সম্ভব এই তোরণ তৈরির কাজ শেষ করা হবে।সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বালিগঞ্জের রাসবিহারী অ্যাভিনিউয়ের শেষে সংঘের চিকিৎসা কেন্দ্রের সামনে স্বামী প্রণবানন্দের নামে এই তোরণ  হবে। যেটি রাজ্য সরকার উদ্যোগ নিয়ে করে দিচ্ছে। তিনি বলেন, বৃহস্পতিবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে স্বামী বিবেকানন্দের 125 বছর অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।সেখানেই এই নিযে আলোচনা হয়। একদিন পরেই সকালে যেহেতু শিবরাত্রির তিথি সেই শুভ তিথিতে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এই তোরণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, যুগাচার্য স্বামী প্রণবানন্দের জীবনের দশটি বছর কেটেছিল বালিগঞ্জের এখানেই। বহু কাজ করেছেন। এই বালিগঞ্জই হল সংঘের মূল কেন্দ্র। এই মাসেই কাজ শুরু হযে যাবে এবং আশা করা যায় এক বছরের মধ্যেই কাজ শেষ হবে। পুরোটাই রাজ্য সরকারের দায়িত্ব।

 

 

spot_img

Related articles

সর্বনিম্ন তাপমাত্রা পতনেও কমছে না গরম, দোলের সকালে বাড়ছে রোদের তেজ

বসন্তের রঙিন উৎসবে ধাক্কায় পারদ নামলো পাঁচ ডিগ্রি, কিন্তু গরম কমলো কি? আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department)...

শান্তির হোলি-দোল আনুক মানুষের পবিত্র সম্প্রীতি: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দোল বসন্তের উৎসব। শিমুল-পলাশের প্রকৃতিও রঙিন হয়ে ওঠে। গাছপালা রঙিন হয়ে ওঠে, নতুন ফুল ফোটে, নতুন পাতা আসে।...

পার্কস্ট্রিটে ভেঙে পড়ল ১৫০ বছরের পুরনো বাড়ি! আতঙ্কিত স্থানীয়রা  

ভেঙে পড়ল পার্কস্ট্রিটের ১৫০ বছরের পুরনো বাড়ি। বাড়ি ফাঁকা থাকার দরুণ বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।...

দোলের রংবাজিতে মহানগরী জুড়ে কড়া নিরাপত্তা, গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে পুলিশ পিকেট

রঙিন উৎসবে (Dol Yatra) অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে শহর কলকাতা জুড়ে একাধিক জায়গায় পুলিশ...