Tuesday, June 9, 2026

প্রশ্ন ফাঁসে আজীবন বহিষ্কার? কী সিদ্ধান্ত সংসদের

Date:

Share post:

প্রশ্ন ফাঁস নিয়ে অস্বস্তিতে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। প্রায় প্রতিদিনই পরীক্ষা চলাকালীন প্রশ্ন প্রকাশ্যে চলে আসছে। এরই মধ্যে প্রশ্ন ফাঁস নিয়ে কড়া বার্তা দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের সভাপতি মহুয়া দাস ইঙ্গিত দিয়েছেন, উচ্চ মাধ্যমিকে এই ধরণের ঘটনা ঘটলে, ঘটনায় জড়িত সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হবে। এক বা দু’বছর নয়। আর কোনওদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না।

আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার আগে কড়া দাওয়াই দিতে চলেছে রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। প্রশ্ন ফাঁসের ঘটনা আটকানোর জন্য বলে সংসদ সূত্রে খবর। চলতি বছরে মধ্যশিক্ষা পর্ষদের নিষেধাজ্ঞা সত্ত্বেও পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিয়ে ঢুকেছে পরীক্ষার্থীরা। প্রশ্ন ফাঁসের ঘটনায় ধরা পড়েছে পরীক্ষার্থীরাও। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ইঙ্গিত, উচ্চ মাধ্যমিকে এই ধরনের ঘটনা ঘটলে আজীবনের জন্য বহিষ্কারের পথে হাঁটবেন তাঁরা। বর্তমানে পর্ষদের যে নিয়ম রয়েছে তাতে এই ধরনের ঘটনার পরে অভিযুক্তকে এক বছরের জন্য বহিষ্কারের করতে পারে পর্ষদ। কিন্তু তাতেও কোনও কাজ হচ্ছে না। একই নিয়ম রয়েছে সংসদেও। মহুয়া দাস জানিয়েছেন, খুব শীঘ্রই এ বিষয়ে নিয়ম বদল করা হবে। উচ্চ মাধ্যমিকে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটলে বা মোবাইল নিয়ে কোনও পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে ধরা পড়লে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে।

আরও পড়ুন-বাড়ি ফিরল নিথর ঋষভ: শোকে স্তব্ধ শ্রীরামপুর, জমছে ক্ষোভও

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...