Friday, May 22, 2026

কলকাতার ‘শাহিনবাগ’-এ ক্যানভাসে প্রতিবাদ

Date:

Share post:

সাদা ক্যানভাসে ফুটে উঠল প্রতিবাদের ভাষা। আগেই রং-তুলিতে এনআরসি-সিএএ বিরোধী বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই চিত্র-প্রতিবাদ কলকাতার ‘শাহিনবাগে’। রবিবার পার্ক সার্কাস ময়দানে আয়োজন করা হয়েছিল অঙ্কন উৎসবের। কোনও প্রতিযোগিতা নয়। বরং বয়স নির্বিশেষে আঁকার মাধ্যমে ফুটিয়ে তোলা হল সিএএ, এনআরসি বিরোধী বার্তা। এই অঙ্কন উৎসবের বিষয় ছিল “আলাদা ভাষা, আলাদা পোশাক হলেও হিন্দুস্থান সবার দেশ”।

জানুয়ারি মাস থেকে সিএএ, এনআরসি-র বিরোধিতায় অবস্থান শুরু হয়েছে পার্ক সার্কাসের। রাতভর জেগে আন্দোলন করছেন মহিলারা। এই প্রতিবাদ মঞ্চে প্রতি রবিবার অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন আট থেকে আশি সকলেই এই আঁকার মাধ্যমে প্রতিবাদে শামিল হন। উদ্যোক্তারা জানান, শিশুরা কোনও অংশে পিছিয়ে নেই। তারাও এই আঁকার মাধ্যমে সিএএ, এনআরসি বিরোধিতা করছে। আদিম যুগে যেমন কথা না বলতেও পারলেও ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। তেমন ভাবে ছবির মাধ্যমে কেন্দ্রের নীতির প্রতিবাদ জানানো হচ্ছে।

Related articles

গ্রেফতারির ১০ দিনের মাথায় জামিন পেলেন বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ

অবশেষে জামিন মিলল বাংলা পক্ষের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়ের (Garga Chatterjee)। শুক্রবার ২০০০ টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর...

বিকাশের সওয়ালে স্বস্তিতে অদিতি-দেবরাজ! ১৯ জুন পর্যন্ত গ্রেফতার করা যাবে না, মৌখিক নির্দেশ হাই কোর্টের

আদালতের (Kolkata High Court) নির্দেশে আপাতত স্বস্তিতে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সী (Aditi Munsi) এবং তাঁর স্বামী তথা...

১০ দিনের মধ্যে বাংলাদেশ থেকে ফেরাতে হবে সোনালির স্বামীকে: নির্দেশ সুপ্রিম কোর্টের

আরও একবার সোনালি বিবির ঘটনায় কেন্দ্রের বিজেপির সরকারের স্বৈরাচারী ও প্রতিহিংসামূলক রাজনীতির মুখোশ খুলে গেল দেশের সর্বোচ্চ আদালতে।...

সরকারি বাসে বিনামূল্যে সফরে জরুরি ডিজিটাল স্মার্ট কার্ড! আবেদন করবেন কীভাবে

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগেই বিজেপি (BJP) প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে মহিলাদের সরকারি বাসে (Government Bus) যাতায়াত ফ্রি...