Monday, May 11, 2026

দীর্ঘ ৭১ বছর পর মিলল কিংবদন্তী ডন ব্র্যাডম্যানের খেলার রঙিন ভিডিও

Date:

Share post:

বিশ্ব ক্রিকেটের মাইলস্টোন ডন ব্র্যাডম্যান। সেই ব্র্যাডম্যানের খেলার কোনও রঙিন ছবি বা ভিডিও এতদিন ছিল না। কিন্তু ৭১ বছর পর সেই কিংবদন্তীর খেলার রঙিন ভিডিও পাওয়া গেল। এই ছবি সামনে আনল অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফিল্ম অ্যান্ড সাউন্ড আর্কাইভ । এই সংস্থার ওয়েব সাইটে ব্র্যাডম্যানের একমাত্র রঙিন ছবিটি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এএফ কিপ্পাক্স বনাম ডব্লুএ ওল্ডফিল্ডের খেলার ভিডিও। ছবিটি তোলা হয়েছিল ১৯৪৯-এর ২৬ ফেব্রুয়ারি।

১৬এমএম-এর রঙিন এই ফুটেজ মনে করা হচ্ছে জর্জ হবসের তোলা। সেই সময় যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিপার্টমেন্ট অব ইনফর্মেশনে কাজ করতেন এবং পরবর্তী সময়ে এবিসি টিভিতে। জানিয়েছে এনএফএসএ।

৬৬ সেকেন্ডের সেই ভিডিওতে কোনও শব্দ নেই। কিন্তু সেখানে দেখা যাচ্ছে এসসিজির ৪১ হাজারের ভর্তি গ্যালারি । শনিবারের দুপুরে সেখানেই শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন জন ব্র্যাডম্যান।

যদিও তিনি শেষ টেস্ট সিরিজ খেলেছিলেন ইংল্যান্ডে ১৯৪৮-এ। কিন্তু তার পর আরও তিনটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন তিনি। তাঁর নিজের সেই ম্যাচটি তিনি খেলেছিলেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ১৯৪৮-এ। যেখানে ব্র্যাডম্যান তাঁর শেষ প্রথমশ্রেনীর ক্রিকেটে সেঞ্চুরিটি করেছিলেন।

২০ বছরের বেশি সময় ধরে তিনি ক্রিকেট খেলেছেন। তার মধ্যে তিনি ৫২টি টেস্ট ম্যাচ খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে যেখানে তিনি ৬৯৯৬ রান করেন, যার গড় ৯৯.৯৪। ২৯টি সেঞ্চুরি করেন তিনি।

 

 

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...