'ডবল লেয়ার' নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় একসঙ্গে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ। অর্থাৎ, 'ডবল লেয়ার' নিরাপত্তা বলয়ের মধ্যেই রাখা হবে শুভেন্দুকে।
Sponsored

২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই কেন্দ্র সরকারের দেওয়া নিরাপত্তা পেতেন শুভেন্দু। ২০২১ সালে বিরোধী দলনেতা হওয়ার পরেও সেই নিরাপত্তা বজায় ছিল। সে সময় রাজ্য সরকারের তরফে পুলিশি নিরাপত্তা দেওয়ার প্রস্তাব এলেও তা নেননি তিনি। পরে তাঁর উপর একাধিক হামলার আশঙ্কার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাঁকে জেড পর্যায়ের নিরাপত্তা দেয়। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত সেই সিআরপিএফ নিরাপত্তা বলয়েই ছিলেন শুভেন্দু। আরও পড়ুন: অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের
তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর নিয়ম অনুযায়ী তাঁর নিরাপত্তার দায়িত্ব এখন রাজ্য পুলিশের উপরেই বর্তায়। কিন্তু সম্প্রতি আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের ঘটনার পর প্রশাসন আরও সতর্ক হয়েছে। সেই কারণেই কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার না করে তা বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ প্রশিক্ষিত একটি দলও তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকবে। প্রশাসনিক সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ঘিরে নতুন ছক তৈরি হয়েছে নবান্নে। শুভেন্দু ব্যক্তিগত ভাবে অতিরিক্ত নিরাপত্তার ঘেরাটোপ পছন্দ না করলেও তাঁর দৈনন্দিন কর্মসূচিতে যাতে কোনও ব্যাঘাত না ঘটে, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যের মধ্যে ভারসাম্য রেখেই গোটা পরিকল্পনা তৈরি করা হয়েছে। আপাতত কয়েক মাস এই দ্বিস্তর নিরাপত্তা বলয়েই রাখা হবে মুখ্যমন্ত্রীকে। প্রশাসনের আশঙ্কা, রাজনৈতিক পালাবদলের আবহে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটুক, তা চায় না সরকার। সেই কারণেই নিরাপত্তা নিয়ে কোনও রকম শিথিলতা দেখাতে নারাজ নবান্ন।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
2h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
3h ago

কথা বলতে হলে সরকারকে আসতে হবে যন্তর মন্তরে: CJP
6h ago

পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
19h ago

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
19h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
20h ago
More from শিরোনাম
View All →
সিকিমে নির্মীয়মাণ টানেলে ধস-গ্যাস বিস্ফোরণ! মৃতের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
20h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
20h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
20h ago

শহিদ স্মরণ সভাতেও কংগ্রেসের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে! পরিস্থিতি সামাল দিলেন অধীর
21h ago

অত্যাচারিত হলে যোগাযোগ করুন: নম্বর দিয়ে তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা অভিষেকের
22h ago
