Sunday, May 17, 2026

নাম না করে আপ-কে অশালীন আক্রমণ, দলেই ভর্ৎসনার মুখে সেলিম-পুত্র

Date:

Share post:

স্যোশাল মিডিয়ায় কটূক্তি করায় দলের মধ্যেই ভর্ৎসনার মুখে সিপিআইএম নেতা মহম্মদ সেলিমের বড় ছেলে রাসেল আজিজ। সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের জেরে রবিবার থেকেই উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি। সোমবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই তুমুল উত্তেজনা ছড়ায় মৌজপুরে। নাম না করে দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আম আদমি পার্টির বিরুদ্ধে অশালীন ভাষায় নিজের ফেসবুক পোস্ট করেন রাসেল। সেই পোস্টেই পাল্টা জবাব দেন সিপিআইএমের আরএক পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু। সরাসরি লেখেন, “তোর কোনও বাস্তব ধারণা থাকলে, এটা ফোকাস হোতো না! গত দু’তিন মাসের নিরবিচ্ছিন্ন ঘৃণার রাজনীতির ফল এটা। সঙ্গে পুলিশের ভূমিকা , দাঙ্গাবাজদের পক্ষে। জেএনইউ, জামিয়া , শাহীন বাগ– সব জায়গাতেই একই প্যাটার্ন । সে সব বাদ দিয়ে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ফোকাস না করাটা অন্যায় , রাজনৈতিক ভুল।” বর্ষীয়ান বাম নেতার মতে, সেলিম পুত্রের এই পোস্টে বিজেপির লক্ষ্যই সফল হয়েছে। কারণ, এতে আক্রমণের তির গিয়েছে আপের বিরুদ্ধে।

দিল্লির আইনশৃঙ্খলার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকের। সেই কারণে, দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য বিরোধীরা অমিত শাহের ব্যর্থতাকে টার্গেট করতে চাইছে। এই পরিস্থিতি আজিজের এই ধরনের পোস্ট বিজেপিকেই স্বস্তি দিচ্ছে বলে অভিযোগ। শুধু তাই নয়, মহম্মদ সেলিমের মতো সুবক্তার পুত্রের এই ধরনের অশ্লীলভাষার পোস্ট ঘিরেও সমালোচনা শুরু হয়েছে।

কেজরিওয়ালের দিল্লি জয়কে অভিনন্দন জানিয়েছিলেন বাম নেতৃত্ব। বিজেপি-কে আটকানোর জন্য সাধুবাদ দিয়েছিলেন সীতারাম ইয়েচুরিরা। আলিমুদ্দিনের নেতারাও বিজেপি ও তৃণমূলকে এক আসনে বসিয়েই আক্রমণ শানান। এই পরিস্থিতিতে নাম না করে আপ সরকারকে আজিজের আক্রমণ বাম নেতৃত্বকেই কার্যত অস্বস্তিতে ফেলেছে বলে মত রাজনৈতিক মহল।

আরও পড়ুন-পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে শান্তি মিছিলের প্রস্তাব কেজরিওয়ালের

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...