Sunday, April 26, 2026

ট্রাম্প নিয়ে আমূলের বিজ্ঞাপন, প্রশংসায় নেটিজেনরা

Date:

Share post:

সামাজিক হোক বা রাজনৈতিক, বিভিন্ন বিষয় নিয়ে মাঝে মধ্যেই বিজ্ঞাপন করে আমূল। সোমবার ভারতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তা নিয়ে ছবি তৈরি করল আমূল। টুইট করে সেই ছবি প্রকাশ করে সংস্থা। এই ছবি সহ বিজ্ঞাপনী হোডিং ছেয়ে গিয়েছে গুজরাটে।

ওই ছবিতে লেখা আছে ‘‘নমস্কে প্রেসিডেন্ট ট্রাম্প’’! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মাখনের মোটা প্রলেপ লাগানো পাঁউরুটি দিচ্ছেন। আর আমূল গার্ল রুটি-মাখনের প্লেট নিয়ে তাঁদের পাশে দাঁড়িয়ে আছে। গুজরাটি কায়দায় শাড়ি পরেছে আমূল গার্ল। ছবির ক্যাপশনে লেখা, “ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ওয়েলকাম”।
ট্রাম্পকে নিয়ে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল আমদাবাদে, তার নাম ‘নমস্তে ট্রাম্প’। তাকেই কিছুটা পাল্টে ‘নমস্কে’ করেছে আমূল। এই কার্টুনের দু’ধরনের মানে হয় বলে মনে করছে নেটিজেনরা। প্রথমত, এই বিজ্ঞাপনী হোর্ডিংয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ট্রাম্পের একাধিক ভুল উচ্চারণ। দ্বিতীয়ত, ‘মাস্কা’ শব্দের অর্থ মাখন মাখানো। তাহলে কি ভারতে সপরিবারে মার্কিন প্রেসিডেন্টের আগমন একে অন্যকে ‘মাস্কা’ লাগানো ইঙ্গিত করছে আমূল? স্বাভাবিক ভাবেই আমূলে রসবোধের প্রশংসা করছেন নেটিজেনরা।

আরও পড়ুন-সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত ছ’জন বিচারপতি, কী হবে মামলার?

Related articles

বাংলায় ফলতা এবার একনম্বর, আমার থেকে ১টি হলেও বেশি ভোটে জাহাঙ্গিরকে জেতান: বার্তা অভিষেকের

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার (Diamond Harbour) ছিল এক নম্বর। আর বিধানসভা নির্বাচনে এবার ফলতা ১ নম্বর হবে। রবিবার...

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...