Sunday, May 17, 2026

কোথায় দিল্লির আইনশৃঙ্খলা? প্রশ্ন অধীরের

Date:

Share post:

মঙ্গলবার সকালেও নতুন করে তেতে উঠল দিল্লি। এদিন মৃত্যুসংখ্যা বেড়ে ৯জন। মৌজপুরে এ দিন এক সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ১৫০ জন।

দিল্লির এই অবস্থা নিয়ে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, দিল্লি অনেক দিন ধরেই উত্তাল। কাল সেখানে সরকারি দল আন্দোলনকারীদের সঙ্গে গিয়ে লিপ্ত হয়। সেখানে পুলিশ কনস্টেবল মারা গিয়েছেন ৭জন। সাধারণ মানুষ মারা গিয়েছে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কারণ দিল্লির আইনশৃঙ্খলা ভারত বর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে। এটা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা। দিল্লি ভারতবর্ষের রাজধানী যেখানে আমেরিকার রাষ্ট্রপতি আছে, সেখানে সাত জন মানুষ মারা গেল, একজন কনস্টেবল মারা গেল অথচ সরকার সেখানে কিছু করতে পারল না। এটা সরকারের ব্যর্থতা। শাহিন বাগে দু মাস ধরে আন্দোলন চলছে সেখানে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, কিন্তু যেখানে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন হচ্ছে সেখানে সরকারি হঠাৎ সরকারি দলের হামলা হচ্ছে কেন? সেখানে কেন কনস্টেবল মারা যাবে? কোথায় অমিত শাহের আইন আইনশৃঙ্খলা? কোথায় দিল্লির আইনশৃঙ্খলা?

এরপর নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠক নিয়ে বেশ কিছু কথা জানিয়েছেন অধীর। তিনি জানিয়েছেন, এই বৈঠক হতেই পারে। এই বৈঠক আগে হওয়া উচিত ছিল। বৈঠক হোক। কিন্তু আইনশৃঙ্খলা ফিরে আসুক। দিল্লি আজ দর্শনের নগরে রূপান্তরিত হয়েছে। দিল্লি আজ সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত হয়েছে। কেন? কারোওর প্রশংসা করার অধিকার আমি কেড়ে নিতে পারি না।ট্রাম্পকে নিয়ে এসেছে ভালো কথা ?ট্রাম্পকে নিয়ে আসার সময় দিল্লিতে এ ধরনের রক্তারক্তি কী ভারতবর্ষের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে?

আরও পড়ুন-এবার নজরদারি হাতের মুঠোয়! মোবাইলের এক ক্লিকেই সরকারি প্রকল্পের কাজ

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...