Sunday, March 15, 2026

ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন মোদি, বললেন ট্রাম্প

Date:

Share post:

ভারত সফর শেষের মুখে মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বড় সার্টিফিকেট দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিল্লির সাম্প্রতিক হিংসা ও সিএএ বিরোধী আন্দোলন নিয়ে তাঁর প্রতিক্রিয়া চাওয়া হয়। ট্রাম্প জানান, দিল্লির ঘটনা ভারতের অভ্যন্তরীণ বিষয়। সিএএ নিয়ে মোদির সঙ্গে কোনও আলোচনা হয়নি। ভারতই এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে। এরপর মার্কিন প্রেসিডেন্ট বলেন, প্রধানমন্ত্রী মোদি সব মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস করেন। তিনি নিজেই এটা আমাকে বলেছেন। আমিও তা মনে করি। তিনি একজন দুর্দান্ত নেতা। সব মানুষের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্যই কাজ করছে ভারত। ট্রাম্পের কথায়, মোদি ধর্মপ্রাণ, শান্ত মানুষ। একইসঙ্গে তিনি অত্যন্ত দৃঢ়চেতা এক নেতা।

spot_img

Related articles

প্রতিশ্রুতি পূরণ, আজ বড় কাঁছারীতে মন্দির সংলগ্ন নতুন দোকানগুলির চাবি তুলে দেবেন অভিষেক

ভয়াবহ অগ্নিকাণ্ডে শেষ হয়ে গেছিল সব, চোখের সামনে ভস্মীভূত হয়ে যায় দক্ষিণ ২৪ পরগনার বড় কাঁছারী মন্দির সংলগ্ন...

থ্রেট কালচার নিয়ে ফেডারেশনকে আক্রমণে দেব! মামলার সময় কোথায় ছিলেন, পাল্টা প্রশ্ন স্বরূপের 

টলিউডের সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের নাম নথিভুক্তকরণের দিন ফের উঠে এল থ্রেট কালচার প্রসঙ্গ। ফেডারেশনের সিদ্ধান্তের সমালোচনার পাশাপাশি...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

আজকের দিনে মেষ থেকে মীন—১২টি রাশির জাতকদের জন্য কী ইঙ্গিত দিচ্ছে জ্যোতিষশাস্ত্র? কোথাও সাফল্যের সম্ভাবনা, আবার কোথাও সতর্ক...

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...