Monday, May 11, 2026

ফের দ্রাবিড় পুত্রের ব্যাটে রানের পাহাড়!

Date:

Share post:

একেই হয়তো বলে ‘বাপ কা বেটা’। মাত্র ২ মাসের ব্যবধানে জোড়া ডবল সেঞ্চুরি। একই সঙ্গে সফল বল হাতেও। তাও আবার মাত্র ১৪ বছর বয়সে। তিনি  রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়। সেই ছোট্ট বেলা থেকেই যার ব্যাটিং প্রতিভা চমৎকৃত করেছে ক্রিকেট মহলকে। ব্যাট হাতে তার কীর্তি ইতিমধ্যেই বেশ কয়েকবার খবরের শিরোনামে এসেছে। আরও একবার সমিতের ব্যাটে রানের পাহাড়।
সমিতের অল-রাউন্ড পারফরম্যান্সের ভর করে অনূর্ধ্ব-১৪ বিটিআর শিল্ডের সেমিফাইনালে পৌঁছল অদিতি ইন্টারন্যাশানাল স্কুল৷

কিংবদন্তি ব্যাটসম্যানের পুত্র মাত্র ১৪ বছরেই ব্যাট হাতে যেভাবে দাপট দেখাতে শুরু করেছে, তাতে অল্প দিনেই আর নাম করে ফেলবে জুনিয়র দ্রাবিড়৷ মঙ্গলবার ফের বড় রান করেন সমিত৷ ১৩১ বলে ২৪টি বাউন্ডারির সাহায্যে ১৬৬ রানের ইনিংস খেলে দলকে টুর্নামেন্টের শেষ চারে তোলে দ্রাবিড় পুত্র৷
বাবার মতো শুধু ব্যাটে হাতে কামাল দেখানো নয়, বল হাতেও ভেলকি দেখাচ্ছে এই খুদে ক্রিকেটার৷ ব্যাটে দুরন্ত সেঞ্চুরির পাশাপাশি মাত্র ৩৫ রান খরচ করে প্রতিপক্ষের চারটি উইকেট তুলে নেয় সমিত৷ জুনিয়র দ্রাবিড়ের ব্যাটে ভর করে ৫০ ওভারের ম্যাচে পাঁচ উইকেটে ৩৩০ রান তোলে অদিতি ইন্টারন্যাশানাল৷ রান তাড়া করতে নেমে ১৮২ রানে অল-আউট হয়ে যায় বিদ্যাশিপ অ্যাকাডেমি৷ সমিতের চার উইকেট ছাড়াও তিনটি উইকেট নিয়েছে দায়ান৷

Related articles

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...

অবসরপ্রাপ্ত কর্মীদের আর পদে নয়! দ্রুত মেয়াদ শেষের নির্দেশ রাজ্যের

শুরুতেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের পথে হাঁটল নব নির্বাচিত সরকার (New Elected BJP Govt.)। অবসরের বয়সসীমা পেরিয়ে যাওয়ার...

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ১১

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে (Lucknow Agra Expressway) পাটনা থেকে দিল্লিগামী একটি দোতলা বাসের সঙ্গে একটি ট্রাকের ভয়ানক সংঘর্ষ (Road Accident)!...

ISL: জয়ে ফিরতে মরিয়া বাগান, হাবাসহীন ইন্টার কাশীকে নিয়ে সতর্ক লোবেরা

শেষ ল্যাপের আইএসএলের(ISL) লড়াই। এবার চ্যাম্পিয়নশিপের দৌড়ে প্রবলভাবেই আছে মোহনবাগান(Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার কাশীর...