Thursday, May 14, 2026

মোদির প্রশংসা করায় অরুণ মিশ্রকে কী বলল বার অ্যাসোসিয়েশন!

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ইতিমধ্যে বিতর্ক তৈরি করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্র। এবার বার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সমালোচনার মুখে পড়লেন দেশের শীর্ষ আদালতের বিচারপতি। মঙ্গলবার বার অ্যাসোসিয়েশনের সভাপতি ললিত ভাসিন এক বিবৃতিতে জানান, প্রধানমন্ত্রী সম্পর্কে বিচারপতির এই প্রশংসা সুপ্রিম কোর্ট ও বিচারবিভাগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দেয়।

গত শনিবার দিল্লিতে আন্তর্জাতিক বিচারপতি সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই সভায় অরুণ মিশ্র প্রধানমন্ত্রীর প্রশংসা করেন। যার জেরে বিভিন্ন স্তরে সমালোচনার মুখে পড়েন তিনি। একজন বিচারপতি প্রকাশ্যে প্রধানমন্ত্রীর প্রশংসা করতে পারেন কিনা প্রশ্ন উঠছে তা নিয়েও।

আরও পড়ুন-দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ, বিচারপতির বাড়িতেই গভীর রাতে শুনানি

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...