Saturday, June 27, 2026

দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে ২০, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

Date:

Share post:

রাজধানীর হিংসায় বাড়ছে মৃতের সংখ্যা। দিল্লি পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট। বিচারপতি কে এম জোসেফ বলেন, হামলাকারীদের পালাতে দিয়েছে পুলিশ। আইন মেনে কাজ করলে এমন পরিস্থিতি তৈরি হত না বলে মত শীর্ষ আদালতের।
একই সঙ্গে এই পরিস্থিতি শাহিনবাগ মামলার শুনানি করা যাবে না বলেও জানায় শীর্ষ আদালত। রাস্তা বন্ধ করে বিক্ষোভের শুনানিতে আরও হিংসা ছড়াতে পারে বলে মন্তব্য করেন বিচারপতি। দোলের পরেই হবে শাহিনবাগ মামলার শুনানি।
দিল্লির হিংসায় এখনও পর্যন্ত ২০জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুধুমাত্র বুধবার সকালেই ৭ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আহত কমপক্ষে ২০০জন। এদিনও সকাল থেকে অগ্নিগর্ভ উত্তর পূর্ব দিল্লি। কমপক্ষে ২০ জন গুলিবিদ্ধ হয়েছেন বলে সূত্রের খবর।

এই পরিস্থিতিতে দিল্লিতে সেনা নামানোর দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি রাজধানীর আরও অনেক জায়গায় কার্ফু জারির দাবি জানিয়েছেন তিনি।

আরও পড়ুন-মৃত্যু বেড়ে ১৮, দিল্লির হিংসা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে অজিত দোভাল

Related articles

তৃণমূলকে উপড়ে ফেলার চেষ্টা চলছে, একুশে জুলাই আমাদেরই হবে, বিজেপিকে নিশানা মহুয়ার

পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসকে (TMC) কোণঠাসা করতে ভয় ভীতি প্রদর্শন করে চারপাশ থেকে চাপ তৈরি করা হচ্ছে। সুপরিকল্পিতভাবে...

সাধারণ মানুষের সমস্যা সমাধানে জুলাইয়ে ‘মুখোমুখি’ কর্মসূচি পুর দফতরের

বাংলা জুড়ে বিভিন্ন পুর এলাকার নাগরিক পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে বড় পদক্ষেপ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও...

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...