Friday, May 15, 2026

ইচ্ছের বিরুদ্ধে ঘনিষ্ঠ হয়েছিলেন কামাল হাসান! বিস্ফোরক রেখা

Date:

Share post:

কর্মক্ষেত্রে শ্লীলতাহানি, যৌন হেনস্থার ঘটনায় সরব হয়েছেন বহু মহিলা। হ্যাশট্যাগ মিটু লিখে তাঁরা তুলে ধরেছেন আক্রান্ত হওয়ার কাহিনী। এবার ৩৪ বছর আগে ঘটা যৌন হেনস্থার ঘটনা সামনে আনলেন দক্ষিণী অভিনেত্রী রেখা। ১৯৮৬ সালের ১ নভেম্বর মুক্তি পায় পুন্নাইগাই মান্নান। এক সাক্ষাৎকারে রেখা জানান, অভিনেতা কমল হাসান পুন্নাইগাই মান্নানের সেটে তাঁকে যৌন হেনস্থা করেছিলেন।

ওই ছবির পরিচালক ছিলেন বালাচন্দ্রন ও কমল হাসান। নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন কমল। অভিনেত্রী জানান, শুটিং চলাকালীন একটি দৃশ্যে কমল হাসান হঠাৎ তাঁকে চুমু খেতে শুরু করেন। তাঁর দাবি, ওই দৃশ্যে যে চুম্বন করা হবে সে কথা দুই পরিচালকের কেউ তাঁকে জানাননি। অভিনেত্রীর বয়স তখন ১৬ বছর। ওই ঘটনা তাঁর উপর ব্যাপক মানসিক চাপ তৈরি করেছিল বলে জানান রেখা। সেই সময় ঘটনার কথা জানিয়েছিলেন অনেককে। কিন্তু সিনেমা পুন্নাগাই মান্নান সুপার হিট হওয়ার পর কেউ তাঁর কথার গুরুত্ব দেননি। এমনকী ওই ঘটনার জন্য কমল হাসানের মধ্যে কোনও অনুশোচনাও দেখতে পাননি বলে জানান তিনি। সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজেনরা। তাঁদের দাবি কমল হাসানকে ক্ষমা চাইতে হবে। তবে এই বিষয়ে কমল হাসানের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন-রাতের কলকাতায় চলন্ত বাসে কিশোরীকে শ্লীলতাহানি

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...